এক্সপ্লোর

Hooghly News: উঠে আসছে কিলো কিলো গলদা চিংড়ি, ধরতে হুড়োহুড়ি শেওড়াফুলি ঘাটে

হুগলির শেওড়াফুলি ফেরিঘাট সংলগ্ন আদি ঘাট, কালিবাড়ির ঘাটসহ বেশ কয়েকটি ঘাটে এদিন হঠাৎই ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি উঠে আসতে দেখেন এলাকার মানুষ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: এ যেন দুয়ারে গলদা চিংড়ি (Lobstar)। সন্ধে নামার ঠিক আগেই গঙ্গার ঘাটে উঠে আসতে লাগল কিলো কিলো গলদা চিংড়ি। আর তা ধরতেই গঙ্গার ঘাটে হুড়োহুড়ি পড়ে গেল। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) শেওড়াফুলিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধে নামার ঠিক আগেই শেওড়াফুলি গঙ্গার ঘাটে উঠে আসতে থাকে গলদা চিংড়ি। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট। পাশের ঘাট ছেড়ে তার পাশের ঘাট। গলদা চিংড়ি ধরতে কেউ হাঁটু জলে নেমে পড়লেন। আবার কেউ সন্ধে হলেও কোমর জলে নেমে চিংড়ি ধরতে লাগলেন। কেউ কেউ তো খালি গায়ে জলের নিচে হাতড়ে বেড়াতে লাগলেন। হুগলির শেওড়াফুলিতে এদিন গলদা চিংড়ি ধরার জন্য গঙ্গার ঘাটে ভিড় জমাতে লাগেন বহু মানুষ। 

হুগলির শেওড়াফুলি ফেরিঘাট সংলগ্ন আদি ঘাট, কালিবাড়ির ঘাটসহ বেশ কয়েকটি ঘাটে এদিন হঠাৎই ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি উঠে আসতে দেখেন এলাকার মানুষ। আচমকা এত গলদা চিংড়ি কোথা থেকে উঠে আসতে শুরু করল সে সম্পর্কে জানা নেই কারও। বলা ভালো কারও জানার খুব একটা ইচ্ছেই নেই। শনিবার সন্ধে নামার আগে সেখানে উপস্থিত মানুষদের শুধু একটাই লক্ষ, কে কত তাড়াতাড়ি কত পরিমাণ গলদা চিংড়ি ধরতে পারে। কেউ পলিথিনের প্যাকেটে ভরলেন, কেউ আবার বস্তা নিয়ে এসে তাতে চিংড়ি বোঝাই করলেন। কেউ আশপাশ থেকে আবার ব্যাগ জোগার করে তাতে গলদা চিংড়ি ভরলেন। প্রমাণ আকারের এত পরিমান গলদা চিংড়ি ওঠার সূত্র কেউই জানাতে পারছেন না সঠিকভাবে। স্থানীয় ব্যক্তিরা কেউ বলছেন একটি লঞ্চ শেওড়াফুলি দিয়ে যাওয়ার সময় সেখান থেকে গলদা চিংড়ি জলে পড়ে যায়। তাঁরা আরও জানাচ্ছেন, গঙ্গায় এমনিতেই ভালো গলদা চিংড়ি পাওয়া যায়। জেলেরাও প্রায়শই ধরে থাকেন। কিন্তু এত পরিমাণ গলদা চিংড়ি একসঙ্গে দেখা যায় না। 

আরও পড়ুন - Hooghly: নদীগ্রাসে মাথা গোঁজার শেষ আশ্রয়, ভাঙনে ভিটেছাড়া পরিবার

স্থানীয় বাসিন্দাদের কেউ ২ কেজি, কেউ চার কেজি আবার কেউ কেউ সাত কিংবা আট কেজিও গলদা চিংড়ি ধরলেন। যাঁরা ধরতে পারলেন না, তাঁরা পাড়ে দাঁড়িয়ে আফশোস করলেন। কিন্তু যাঁদের ব্যাগে এলো গলদা চিংড়ি, তাঁদের মুখে নিদারুণ পরিতৃপ্তির হাসি। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, এর আগে একবার এই জায়গাতেই কচ্ছপ এবং অন্যান্য মাছ পাওয়া গিয়েছিল প্রচুর পরিমাণে। কিন্তু এর আগে কখনও এই এলাকা থেকে গলদা চিংড়ি পাওয়া যায়নি। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ব্যাগ ভর্তি গলদা চিংড়ি নিয়ে বাড়ি ফিরলেন বহু মানুষ। জোয়ার আসার পরই থামল গলদা চিংড়ি ধরার পালা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget