এক্সপ্লোর

Hooghly News:বৈদ্যবাটিতে দিল্লি রোডের মোড়ে ২টি লরির সংঘর্ষ, জখম ৪

Hooghly Road Accident:২টি লরির সংঘর্ষে হুগলির বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী দিল্লি রোডের মোড়ে শোরগোল। এদিনের দুর্ঘটনায় চার জন আহত হন। তাঁদের উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ২টি লরির সংঘর্ষে (Lorry Collision) হুগলির (Hooghly) বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী দিল্লি রোডের মোড়ে শোরগোল। এদিনের দুর্ঘটনায় (Road Accident) চার জন আহত হন। তাঁদের উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা যায়, কয়লা বোঝাই লরির সঙ্গে ইট বোঝাই লরির সংঘর্ষ হয়েছিল। তাতেই দুমড়ে-মুচড়ে যায় ইট বোঝাই লরির সামনের অংশ। সংঘর্ষের অভিঘাতে কয়লা বোঝাই লরিটি দিল্লি রোডের উপর উল্টে যায়। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ। এই রাজ্যে সড়ক দুর্ঘটনার খবর আকছার শিরোনামে আসে। গত মাসের একেবারে শেষ দিকে,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আট জন কনেযাত্রী আহত হন। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রাণহানি এড়ানো গেলেও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্য়ে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হয় তাঁদের। এ দিকে, সেদিনও হুগলি জেলার শ্রীরামপুর পথ দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে। ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি রোড। টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। রাস্তার ধারে পুলিশ কিয়স্ক ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা নাগাদ শ্রীরামপুরে পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির সামনেই সাইকেল আরোহী পুষ্পা সাঁতরাকে পিষে দেয় পণ্যবাহী ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৬-র মহিলার। ডাম্পার চালক পলাতক। পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটায়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় দিল্লি রোড অবরোধ। পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়, আসে শ্রীরামপুর থানার পুলিশও। এই ঘটনার কয়েকদিন আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ে বেপরোয়া গতির লরি। সেই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। আহত হন এক জন। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন। পরে ছাতনা থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার সনপুরা এলাকায়। গত বছর পূর্ব মেদিনীপুরের  নন্দকুমারে একই রকম মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ে দুজনের। জানা যায়,  নন্দকুমার থানা এলাকায় ৪১ নম্বর নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়ার কাছে এই পথ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি  আহত হন আরও ২ জন।

আরও পড়ুন:অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget