এক্সপ্লোর

Chandannagar: পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে ডাকাতি, তদন্তে অনুমান পুলিশের

স্বর্ণ ঋণদানকারী সংস্থার ডাকাতিতে চাঞ্চল্যকর তথ্য

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে ডাকাতি। স্বর্ণ ঋণদানকারী সংস্থার ডাকাতিতে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির সময় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করতে জ্যামার। কেউ যাতে কোনও ফোন না করতে পারে, তার জন্য জ্যামার।৩টি আগ্নেয়াস্ত্র, ৬৩ রাউন্ড গুলি-সহ ৩ ডাকাত পাকড়াও। আসানসোলে ডাকাতির ঘটনাতেও একই গ্যাং। ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ডাকাতির ঘটনায় ধৃত ৩জনই বিহারের বাসিন্দা, একজন পলাতক।

মঙ্গলবার চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতির খবর পেতেই ছুটে গিয়েছিল পুলিশ। তন্ন তন্ন করে চলে তল্লাশি। ঘটনাস্থলে ছিলেন ডিসি চন্দননগরও।পুলিশের দাবি, সেখান থেকে বারবার চেষ্টা করেও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না ডিসি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশ।

আরও পড়ুন: Birbhum: দুবরাজপুর-খয়রাশোলের রাস্তাজুড়ে মরণফাঁদ, বিপজজ্জনক সড়ক নিয়ে ক্ষোভ যাত্রীদের

চার দুষ্কৃতীর মধ্যে তিনজন ধরা পড়লেও, প্রথমে এই রহস্যের কিনারা হচ্ছিল না। অবশেষে হল পর্দাফাঁস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে  দু’টি জ্যামারও। চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, এদের সঙ্গে পোর্টেবল জ্যামার ছিল, তার ফলে কোনওরকম মোবাইল কমিউনিকেশন হচ্ছিল না। ডিসি চন্দননগর যখন আমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছিলেন, তখন কোনও হোয়াটসঅ্যাপ, ভয়েসকল আসছিল না। পরে জানা গেল জ্যামার অন ছিল। ঘটনাস্থল থেকে একটি ও এদের কাছ থেকে একটি পাওয়া গেছে।

নিরাপত্তার কারণে VVIP-দের কনভয়ে জ্যামার থাকে। একই কারণে বিভিন্ন প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয় জ্যমার। তাই বলে ডাকাতি করতে জ্যামার। শুনেই চমকে উঠছেন অনেকে। কী ভাবে কাজ করে পোর্টেবল জ্যামার? তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, আমাদের যে টেলিকম লাইন রয়েছে, জ্যামার সেটাকে লাগাতার অ্যাটাক করে ডিসি করে দেয়। ফোন হয়ত কাজ করবে, কিন্তু দেখবেন হয়ত টাওয়ার নেই। হাতেও বানানো যায়। অনেক ই-কমার্সেও ব্যবহার হচ্ছে। গুলগে সার্চ করলেও পাওয়া যাচ্ছে। ১০ হাজার দাম। তবে প্র্যাক্টিকাল ইন্ট্রিমেন্ট প্রথম দেখলাম। তবে বানানো হয়েছে, নাকি কেনা হয়েছে, সেটা দেখা দরকার।

কিন্তু দুষ্কৃতীরা জ্যামার পেয়েছিল কোথা থেকে? অনলাইনে কেনা হয়েছিল? না কি নিজেরা বানিয়েছে? ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ধৃত তিনজন বিহারের বাসিন্দা। তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র।৬২ রাউন্ড গুলি।ডাকাতি হওয়া দেড় লক্ষ নগদ ও কিছু সোনার গয়না। দুটি মোটরবাইক উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের আবহেই বঙ্গে ভোট, পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফকে প্রস্তুত থাকতে নির্দেশ

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget