এক্সপ্লোর

Asit Mazumder:'সরকারি আধিকারিকদের স্যার বললে মাথায় উঠে পড়েন', মন্তব্য ঘিরে বিতর্কে অসিত মজুমদার

TMC MLA Controversial Statement:সরকারি আধিকারিকদের 'স্যার' বললে মাথায় উঠে পড়েন,মনে করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন চুঁচুড়ার বিধায়ক।


সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সরকারি আধিকারিকদের ( Government Official) 'স্যার' বললে মাথায় উঠে পড়েন,মনে করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Chinsurah TMC MLA Asit Mazumder)। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন চুঁচুড়ার বিধায়ক। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। ঠিক কী প্রেক্ষিতে কথাটা বলেন তৃণমূল বিধায়ক?

কী বললেন অসিত? 
দেবানন্দপুরের মালিকপাড়া,বিশালক্ষ্মীতলা-সহ বেশ কয়েকটি এলাকায় নলবাহিত পানীয় জলের সমস্যা রয়েছে। বাড়ি বাড়ি জলের পাইপ পৌঁছে গেলেও জল পড়ে না।পঞ্চায়েতে বার বার বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে সেই অভিযোগ শুনেছিলেন বিধায়ক। কথা দিয়েছিলেন জলের সমস্যা মেটানোর। কিন্তু আজ পর্যন্ত কোনও কাজ হয়নি। এদিন দেবানন্দপুরে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন।নিজের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রাখতে বলেন। সেই সময়ে বহু বাসিন্দাই রাস্তা,পানীয় জল,বিদ্যুতের খুঁটি নিয়ে অভিযোগ জানান। জলের অভিযোগ পেয়ে পিএইচই দফতরের ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলেন অসিত। তাঁরা কেন জল পাচ্ছেন না, জিজ্ঞাসা করেন। পরে বিধায়ক জানান, যাঁরা কাজের বরাত পেয়েছিলেন তাঁদের গাফিলতিতেই জল বাড়ি বাড়ি পৌঁছতে পারছেন না। কী করে এই সমস্যা মেটানো যায়, তা দেখা হচ্ছে। সঙ্গে বলেন, 'পঞ্চায়েতের প্রধান থেকে সদস্যদের উপর বিরক্ত হয়ে মানুষ আমাকে ফোন করছেন। পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সরকারি আধিকারিকদের স্যার বললে এমনই হবে।স্যার বললে তারা মাথায় উঠে পরে। স্যার না বলে নাম ধরে অমুক বাবু তমুক বাবু বলা যেতে পারে।'

কী প্রতিক্রিয়া প্রশাসনের?
পিএইচই ঠিকাদার বিমল হালদার বলেন, 'বিধায়ক চার পাঁচ দিনে সমস্যা মেটাতে বলছেন। কিন্তু কী করে সম্ভব? জলের সোর্স নেই। যে পাম্প চলছে তাতে পাঁচ হাজার বাড়িতে জল দেওয়া সম্ভব। কিন্তু বাস্তবে জলের লাইন দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িতে। জল স্বপ্ন প্রকল্পে প্রত্যেক বাড়িতে জল দিতে গিয়ে এই সমস্যা হচ্ছে।' ঘটনাচক্রে আজই রাজহাট গ্রাম পঞ্চায়েতের হোসেনাবাদ এলাকায় জল না পেয়ে ঠিকাদারের লোকজনকে আটকে রাখে গ্রামবাসীরা।পরে বিধায়ক সেখানে গিয়ে সেই কর্মীকে উদ্ধার করেন। বিধায়ক বলেন, 'ঠিকাদাররা যত নষ্টের গোরা। কী কাজ করতে হবে তার ওয়ার্ক ওর্ডার গ্রামবাসীরা দেখতে চাইলে দেখাতে হবে। রমজান মাস শুরু হয়েছে। এদিকে হোসেনাবাদ সংখ্যালঘু এলাকা। তাই সেখানে জল না পেলে মানুষ ক্ষুব্ধ হবেই।'

আরও পড়ুন:রাহুল ইস্যুতে একজোটে বিরোধিতা, কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে তৃণমূল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget