এক্সপ্লোর

Durga Puja 2024: রাতে কে হেঁটে বেড়ায় নুপূর পায়ে ? অলৌকিক ঘটনা হুগলির ২৯৩ বছরের প্রাচীন জমিদার বাড়ির পুজোয়

Hooghly Zamindar Durga Puja 2024 : হুগলির ২৯৩ বছরের প্রাচীন জমিদার বাড়ির এই পুজোর ঘটনা শুনলে শিহরণ জাগে মনে..

 সোমনাথ মিত্র, হুগলি: চার হাত বিশিষ্ট অভয়া মূর্তি এখনও খুব জাগ্রত। ষষ্ঠীতে অধিবাসের পর ঠাকুর দালানে মাকে একা রাখা যায় না। কমপক্ষে পরিবারের দুজন সদস্য মায়ের সাথে রাত্রি যাপন করেন। এবং  রাতে গা ছমছমে পরিবেশে ,এখনও অনুভব করেন নুপূর পায়ে যেনও কেউ হেঁটে বেড়াচ্ছেন। ২৯৩ বছরের প্রাচীন জমিদার বাড়ির এই পুজোর একাধিক অলৌকিক ঘটনার কথা শোনালেন বর্তমান প্রজন্মের এক তরুণী। 

 শারদ উৎসব শুরু হতে আর কয়েকদিন বাকি। অতিবৃষ্টির পর নীল আকাশে এখন সাদা মেঘের ভেলা। জলাশয়ের পাশে হাওয়ায় দুলছে কাশফুল। সর্বত্রই উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। বারোয়াড়ির পাশাপাশি বাড়ির পুজোতে ও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। হরিপাল থানার নালীকুল বড়গাছিতে ২৯৩ বছরের প্রাচীন সিংহ, বসু মল্লিক ও রায় পরিবারের পুজো ঘিরে পরিবারের সদস্যদের ব্যস্ততা চরমে। পুজোর আয়োজনে যেনও কোনও খামতি না থাকে তা নিয়ে বৈঠক চলছে ঠাকুন দালানে। এখনও প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্য বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করে থাকেন এই তিনটি পরিবার। 

সিংহ, বসু মল্লিক ও রায় পরিবারে মা অভয়া রূপে পুজিত হন। চার হাত বিশিষ্ট দেবীর গায়ের রঙ তপ্ত কাঞ্চন। মায়ের বাঁদিকের উপরের হাতে থাকে চক্র, নিচের হাতে সাপ, ডান দিকের উপরের হাতে খরগো নিচের হাতে ত্রিশূল। গুপ্ত পঞ্চিকা মতে আরাধনা হয় দেবীর। পাঁচ খিলান যুক্ত ঠাকুর দালান। মন্দিরের মাথায় ত্রিমুখী তিনটি ত্রিশুল মাঝে চক্র। একই কাঠামোতে বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে প্রতিমা। দশমীতে বিসর্জনের পরেই মাটি কিছুটা ধুয়ে গেলে তুলে আনা হয় কাঠামো। মন্দির দালানে সেই কাঠামো রেখে শান্তি জল দেওয়া হয়। তারপর সাদা কাগজে লাল কালী দিয়ে শ্রী শ্রী দুর্গা মাতা সহায় লেখেন পরিবারের সকলে। প্রাচীনকাল থেকে এমনই চলে আসছে। সপ্তমী, অষ্টমীর সন্ধিক্ষণপুজো ,ও নবমীতে ছাগ বলির পাশাপাশি ফল বলিও দেওয়া হয়। 

ঠাকুর মন্দিরে প্রবেশ পথের বাঁ দিকে রয়েছে বংশের প্রাচীন শিব মন্দির। আর ডান দিকে অর্থাৎ মন্দিরের ঠিক উল্টোদিকে সোজাসুজি রয়েছে বংশের প্রাচীন রাসমঞ্চ ও আরও একটি শিব মন্দির । মন্দিরের পিছনে রয়েছে নারায়ন ঘর। নিত্য পুজো হয় সমস্ত ঠাকুরের। একই বংশের পুরোহিত পুজো করে আসছেন সমস্ত দেব দেবীর।  হুগলির দামোদর নদের ওপার থেকে এখনো এক ই বংশের ঢাকীরা আসেন ঢাক বাজাতে। প্রতিমাও তৈরী করেন প্রাচীন কালের শিল্পীদের বংশধর। ডাকের সাজ ও দিয়ে যান প্রাচীন কালের সোলা শিল্পীদের বর্তমান শিল্পীরা । নবমী রাতে ঢাকীদের বিশেষ রঙ বাজনা দেখতে এলাকার অনেক মানুষ সমবেত হন মন্দির চত্বরে।। হাঁড়ি কাঠ বসে গেলে বাড়ির বিধবা মহিলারা কেউ ভাত খান না। দুর্গার পাশাপাশি দোল পূর্ণিমায় নারায়ন এনে পুজো করা হয় । রাস পুজো, চাঁচোর ইত্যাদি প্রাচীন পুজো এখনও অনুষ্ঠিত হয়ে থাকে মন্দির চত্বরে। 
 
বংশের এক প্রবীন সদস্য অসীম সিংহ জানান, বোধন শুরু হয়ে গেলে বাড়ির কেউ ক্ষার দিয়ে জামা কাপড় কাচতে পারেন না। একবার বোধনের পর কেউ পুকুরে কাপড় ধুচ্ছিলেন। তখন এক মহিলা এসে বলেন সিংহ বাড়ির পুজো শুরু হয়ে গেছে তোরা এখনো কাপড় ধোয়ার কাজ করছিস। বলেই সেই মহিলা অদৃশ্য হয়ে যায়। সেই থেকে বোধন বসে গেলে সাবান কাঁচা,ক্ষার কাঁচা বন্ধ। দশমীতে বিসর্জনের পর ক্ষার কাঁচা হয়।

আরও পড়ুন, 'অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', জুনিয়র ডাক্তারদের ডাকে মিছিলে জনজোয়ার

বর্তমান প্রজন্মের সদস্যা সৌমিলী সিংহ জানান, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়িতে প্রচুর লোক। অনেক হই হুল্লোর হয়। তা নিয়েই মেতে থাকি। কোন প্যান্ডেলে যাওয়া হয় না। সেই উল্টো রথের দিন কাঠে ঘা দিয়ে প্রতিমা তৈরীর কাজ শুরু হয়। তার পর এক মেটে ,তিন মেটে সমস্ত কিছুই ঠাকুর দালানে বসে বসে দেখি ও খুব উপভোগ করি। কিছু ভিডিও তৈরী করি।  অষ্ঠমীর সন্ধি পুজো বা নবমীর হোমের সময় মায়ের দিকে তাকানো যায় না। যেন মনে হয় মা জীবন্ত। নবমীতে যেন দেখা যায় মায়ের চোঁখের এক কোনও জল এসেছে, যেন ঠাকুর ভাবছেন এবার হয়তো বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এতটাই জাগ্ৰত আমাদের অভয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget