এক্সপ্লোর

সিঙ্গুরে শিল্পের জমিতে মাছের ভেড়ি, বিরোধিতায় আন্দোলনের হুঁশিয়ারি সিপিএমের কৃষক সংগঠনের

সিঙ্গুরের গোপালনগর মৌজায় মোট ১০ বিঘা জমিতে তৈরি হচ্ছে মাছের ভেড়ি।এদিন সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার সদস্যরা।

সোমনাথ মিত্র, সত্যজিৎ বৈদ্য ও আশাবুল হোসেন, হুগলি ও কলকাতা: সিঙ্গুরে (Singur)  শিল্পের জমিতে তৈরি হচ্ছে মাছের ভেড়ি (Fish breeding ponds) । তার বিরোধিতায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল সিপিএমের কৃষক সংগঠন (CPM)।গত ১১ বছরে কোনও রাজ্যে কোনও কারখানা হয়নি। আক্রমণ বিজেপিরও। বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

যেখানে হওয়ার কথা ছিল ছোট গাড়ির কারখানা, সেখানে এখন তৈরি হচ্ছে মাছের ভেড়ি। এই বিতর্কের জেরেই ফের শিরোনামে সিঙ্গুর। সিঙ্গুরে শিল্পের বদলে মাছের ভেড়ি। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

সিঙ্গুরের গোপালনগর মৌজায় মোট ১০ বিঘা জমিতে তৈরি হচ্ছে মাছের ভেড়ি।সোমবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার সদস্যরা। সংগঠনের হুগলি জেলা সম্পাদক স্নেহাশিস রায় বলেছেন,  এই জমিতে কোনও চাষ হচ্ছে না, তলে তলে কায়েমি স্বার্থের লোকদের ছেড়ে দেওয়া হচ্ছে চিংড়ি চাষের জন্য। এর প্রতিবাদে আন্দোলনে নামব।

এভাবেই সিঙ্গুরে শিল্পের বদলে মাছের ভেড়ি তৈরির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএমের কৃষক সংগঠন।যদিও তৃণমূলের দাবি,  ভেড়ি নয়, এটি বহুমুখী প্রকল্প। 

সিঙ্গুর আন্দোলনের নেতা ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়া সিপিএমকে কটাক্ষ করে বলেছেন, ওদের কাজ নেই, তাই এসব কথা বলছে। এরা একসময় কৃষকের কথা না শুনে জমি কেড়ে নিয়েছিল। মাছের ভেডি বলা হচ্ছে, এটা ঠিক নয়। এটা জল সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতরের অধীন WDS স্কিম, যেটা বিশ্বব্যাঙ্কের অর্থে কৃষকদের সহায়তা করার জন্য।

সিঙ্গুর আন্দোলন রাজ্য-রাজনীতির মোড় ঘোরানো এক অধ্যায়। যে আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে ফিরে গিয়েছিল টাটারা। ধুলোয় মিশে গিয়েছিল আস্ত কারখানার একটা কাঠামো। সেই সিঙ্গুরেই এখন তৈরি হচ্ছে মাছের ভেড়ি। তা নিয়েই এখন ফের বিতর্ক...রাজনৈতিক দ্বন্দ্ব...চাপানউতোর।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন,  শিল্পও হল না, কৃষিও হল না, এবার মাটি বিক্রি করার জন্য এসব করছে। এত তো বলেছিলেন, তিন ফসলি, পাঁচ ফসলি জমি, কিছুই করতে পারলেন না!

তৃণমূল নেতা কুণাল ঘোষ সমালোচনার জবাবে বলেছেন, সিঙ্গুরে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, সেটাই করে দেখিয়েছেন। যেখানে কৃষিকাজ করা যাচ্ছে, সেখানে কৃষি শুরু হয়েছে, যেখানে কংক্রিটের কারণে কৃষি সম্ভব হয়নি, সেই এলাকায় ভেড়ি হলে, অনেক কর্মসংস্থান হবে, তাতে অসুবিধা কোথায়?

সিঙ্গুর প্রসঙ্গেই রাজ্যে শিল্পায়ন ইস্যুতে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন,  ওখানে বরঞ্চ আমরা কিছু মাছ দিয়ে আসব। ভালো করে মাছ চাষ করুন। এখন চপ শিল্প পোলট্রি শিল্প, কাশফুল শিল্প, গাছ থেকে ঝরে যাওয়া পাতা শিল্প হয়েছে। এখন লেটেস্ট হল শিল্প-কারখানার জমিতে এখন মাছের ভেড়ি। এই একটা সরকার এগারো বছরে কোনও কলকারখানা করেনি। এদের জমি নীতি হলো নেগেটিভ।

সামনেই রাজ্য সরকারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, তার আগে ফের সরগরম সিঙ্গুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget