এক্সপ্লোর

Hooghly News: '১০ লক্ষ টাকা যৌতুকের পরেও মেটেনি দাবি..', গৃহবধূর রহস্যমৃত্যু চন্দননগরে

Hooghly Murder Case :গৃহবধূর রহস্যমৃত্যু চন্দননগরে, কী বলছে মৃতার পরিবার ..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দশ লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে,আরও চাহিদা পূরণ করতে না পারায় গৃহবধূর মৃত্যু চন্দননগরে (Chandan Nagar)। মৃত ওই বধূর নাম প্রীতি সিং। বয়েস হয়েছিল ২১ বছর।মৃতার দাদা অতুল সিংয়ের অভিযোগ, 'পণের দাবি মেটাতে না পারায়, তার বোনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।'

বিবাহের সময় পণের যাবতীয় দাবি মেটানো হয়, তারপরেও.. 

পরিবার ও পুলিস সূত্রে খবর, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় উত্তর ২৪ পরগণার নৈহাটি জুটমিল রোড হাজিনগর হালিশহরের বাসিন্দা প্রীতি সিংয়ের।চন্দননগর সুরের পুকুর গুইবাগানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সিং- এর সঙ্গে।বিবাহের সময় নগদ আট লক্ষ টাকা ও দুই লক্ষ টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে মোট দশ লক্ষ টাকা যৌতুক হিসাবে দেওয়া হয়।এছাড়াও দাবি মত গহনাও দেওয়া হয়।

'পণের দাবি মেটাতে না পারায়, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে' 

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে আরও যৌতুক দেওয়ার জন্য চাপ দেওয়া হত। তা নিয়ে অশান্তি হত। ওই গৃহবধূকে তাঁর শ্বশুর বাড়িতে মানসিক নির্যাতন করা হত। তা নিয়ে থানা পুলিশ হয়েছিল।গতকাল শুক্রবার রাত দশটা নাগাদ প্রীতির স্বামী ফোন করে শ্বশুর বাড়িতে খবর দেয়, নিজের ঘরে ওড়না দিয়ে ফাঁস দিয়েছে তাঁর স্ত্রী।বিহারে এক আত্মীয়র মৃত্যুতে সেখানে বধুর পরিবার চলে যায়।দাদা অতুল বাড়িতে ছিলেন। তিনি আজ চন্দননগর থানায় এসে অভিযোগ জানান। পুলিশ বধূর স্বামীকে আটক করেছে। 

আরও পড়ুন, রচনার প্রশংসায় পঞ্চমুখ মমতা, বললেন 'সবাই কি দুষ্টু হয়, মিষ্টিও অনেক আছে..'

মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল শিলিগুড়ি

শীতকাল তখন। গতবছরের শেষে এমন আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল শিলিগুড়ি। সেবার পণ না পেয়ে  স্ত্রীকে পুড়িয়ে মারার ভয়াবহ অভিযোগ উঠেছিল। প্রেমের টানেই একসময় ঘর ছেড়েছিলেন। পাশে পাননি পরিবারকে। চাউমিন ফ্য়াক্টরিতে কর্মরত ছিলেন তাঁর স্বামী। রায়গঞ্জের যুবকের প্রেমে পড়ে সাত পাকে বাধা পড়েন মাটিগড়ার প্রিয়ঙ্কা। তিনি তখনও জানতেন না, সামনে কী ভয়াবহ ভবিষ্যত কড়া নাড়ছে। প্রায় নিত্যদিন পণের দাবিতে তাঁকে চাপ দেওয়া হত। চলত অত্যাচার। তারপর একদিন সব সীমা পার করে, পণের লোভে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করতেও তিনি বাকি রাখেননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget