এক্সপ্লোর

Hooghly News: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে দম্পতি, মৃত্যু স্ত্রীর

Hooghly Accident: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে শক্তিগড়ে পথ দুর্ঘটনার কবলে পোলবার দম্পতি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তারাপীঠে (Tarapith) পুজো দিয়ে ফেরার পথে শক্তিগড়ে পথ দুর্ঘটনার কবলে পোলবার দম্পতি।মৃত স্ত্রী, আহত স্বামী।মৃতের নাম লিপিকা হাজরা। জানা গিয়েছে, তাঁর বয়েস হয়েছিল ৪৮ বছর। আহত মহানন্দ হাজরার বয়েস ৫২ বছর।

গতকাল বুধবার ভোরে বাইক নিয়ে তারাপিঠে পুজো দিতে গিয়েছিলেন পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের হাজরা দম্পতি। দুপুর বারোটা নাগাদ তারাপীঠ পৌঁছে পুজো দেন। খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে বাড়ির জন্য রওনা হন। পথে বৃষ্টি হওয়ায় কিছুটা দাঁড়িয়ে আবার বৃষ্টি থামলে বাইক চালিয়ে ফিরতে থাকেন।

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দুজনে চা খেয়ে গরম ল্যাংচা কিনে বাইক চালু করে রাস্তায় উঠতেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের।ডানদিকে রাস্তায় পরে যান লিপিকা।তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক। বিপরীত দিকে পরে আহত হন মহানন্দ।তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ।

এদিক, খবর পেয়ে পরিবারের লোকজন শক্তিগড়ে পৌঁছায়।আজ সকালে বাড়ি ফেরেন আহত।মহানন্দ হাজরা নিজে গান,যাত্রা অভিনয়  করেন তার স্ত্রীও ভালো গান করতেন।তাঁদের এক মেয়ে এক ছেলে।মেয়েকেও গান শিখিয়েছেন।ভাল করে তালিম দিয়ে মেয়েকে গাইয়ে করার ইচ্ছা ছিল দম্পতির।আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটু গ্রামে। 

প্রসঙ্গত, রাজ্যে আরও একাধিক দুর্ঘটনা একই সঙ্গে ঘটেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার (Sagardighi Police Station) ছামুগ্রামের কাছে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কালাগে। ডাম্পার চালক পলাতক।

পাশাপাশি রাত দেড়টা নাগাদ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে একটি দুর্ঘটনা ঘটে। ফুলবাগান মোড়ে (Phoolbagan More) রেল  গেটের সামনে রেলের হাইটেনশন তারে আটকে যায় পণ্যবোঝাই লরি। চালক নেমে তার ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত লরিচালক উত্তরপ্রদেশের সম্ভলের বাসিন্দা। অসমের তিনসুকিয়া থেকে কারখানার জিনিস নিয়ে লরিটি রানিগঞ্জ (Raniganj) যাচ্ছিল ।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

এখানেই শেষ নয়, রাত সাড়ে ১০টা নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে (Basanti Highway)। বেসরকারি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন মোটরভ্যানের ৭ জন যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটকপুকুর থেকে কলকাতা যাচ্ছিল সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরভ্যানে আলো না থাকায়, অন্ধকারে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ভ্যানচালক পলাতক । সরকারি বাসের চালককে আটক করেছে ভাঙড় থানার পুলিশ।     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget