এক্সপ্লোর

Hooghly News: ছত্তিশগড়ে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হুগলির মেধাবী ছাত্রের ! গলা বুজে এল মায়ের, 'বারণ শুনল না..'

Hooghly Talented Student Death Mystery in Chhattisgarh : ছত্তিশগড়ে পদার্থবিদ্যা নিয়ে পড়তে গিয়েছিলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফিরলেন না বঙ্গসন্তান, কীভাবে মৃত্যু হল ? তদন্তের দাবি পরিবারের..

সোমনাথ মিত্র, হুগলি: ছত্তিশগড়ে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হুগলির মেধাবী ছাত্রের! 'জলে নামতে বারণ করেছিলাম, ছেলে কেন জলে নামল ?' চোখের জলে আর্তি শোকর্ত মায়ের। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে মৃত যুবকের নাম কৌস্তভ সাধু(২৩)। ঘটনায় শোকস্তব্ধ গুড়াপের সাধু পরিবার ও পরিজন। 

সেপ্টেম্বরে বাড়ি ফেরার কথা ছিল , ছত্তিশগড়ে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হুগলির মেধাবী ছাত্রের 

হুগলির গুরাপ থানার খাজুরদহ মিলকি গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে বাড়ি কৌস্তভ সাধুর । ছত্তিশগড়ের বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে স্নাতকোত্তর করছিলেন। মগড়ার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিএসসি পাশ করেছিল কৌস্তভ।ছত্তিশগড়ে ২০২২ সালের ডিসেম্বরে ভর্তি হয়েছিল মেধাবি যুবক। ফাইনাল পরীক্ষা শেষে সেপ্টেম্বর মাসে বাড়ি ফেরার কথা ছিল তার। তার আগে এই মর্মান্তিক ঘটনা। গতকাল ছত্তিশগড় থেকে যুবকের বন্ধুরা প্রথম ফোন করে পরিবারকে খবর দেয় বলে জানা গিয়েছে। 

'আমি বারণ করেছিলাম,ছেলে শুনলো না'

ছাত্রের মা সোমা সাধু জানান,গতকাল সকাল দশটায় এক বন্ধুর জন্মদিনে স্থানীয় এক বাঁধে গিয়েছিল।আগের রাতে ফোন করে বলেছিল ওখানে যাওয়ার কথা বলেছিল।আমি বারণ করেছিলাম।সাঁতার জানিস না বাবু জলের কাছে যাবি না।ছেলে শুনলো না',বিলাপ করতে করতে বলেন,মা।কৌস্তভের বাবা কাশিনাথ সাধু বলেন,বন্ধুদের সঙ্গে গিয়েছিল।ঠিক কী হয়েছিল জানি না। গুড়াপ থানা থেকে বিকালে খবর দেয় ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ঠিক কী হয়েছিল ?

 ছাত্রের আত্মীয় পিন্টু সাধু বলেন, একটা মেধাবী ছাত্রের ফুল ফোটার আগেই শেষ হয়ে গেল। ওখান থেকে বলা হয়েছে ড্যামে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। এখন এর ময়নাতদন্ত না হলে তো বলা যাবে না , কীভাবে এর মৃত্যু হয়েছে। আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি, যে অতোগুলো ছেলের মাঝে কীভাবে একটা ছেলে পড়ে মারা গেল। এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। স্থানীয় সূত্র মারফত গুরাপ থানার কাছে যুবকের মৃত্যুর খবর এসেছে বলে জানিয়েছে গুরাপ থানার পুলিশ। যুবকের মৃত্যু নিয়ে যে কোনও প্রয়োজনে পরিবার থানার দ্বারস্থ হলে , সবরকম সহায়তা করা হবে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, 'ভারতীয় দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা..', আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন উলুবেড়িয়ার শুভদীপ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget