এক্সপ্লোর

Hooghly News: গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার, 'পাপ্পু' পোস্টার নিয়ে মিছিল তৃণমূলের

Hooghly TMC Rally: হুগলির উত্তরপাড়ায় 'পাপ্পু' পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়,হুগলি: হুগলির উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল। 'উনি আসাতে অপবিত্র হয়েছে, তাই গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল' কর্মসূচি পালন করল তৃণমূল। পাল্টা আক্রমণ গেরুয়া শিবিরের। বিজেপির রাজ্য কমিটির সদস্য বলেছেন, 'এদের দুর্নীতি ধুতে গেলে ,পর্যাপ্ত হবে না গঙ্গার জল।'

যেই জায়গায় দাঁড়িয়ে উনি মিথ্যাচার করেছেন, সেখানে সহকর্মীরা আজকে প্রতিবাদ জানিয়েছেন: তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক

রবিবার বিজেপির তরফে একটি কর্মসূচি হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা, বিরোধী দল নেতা, সর্ব ভারতীয় সহ সভাপতি, লোকাল নেতারা পর্যন্ত , এরা মিথ্যে কথা বারবার  বলে মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাঁদের মিথ্যে কথাগুলির উত্তর দেওয়ার জন্যই আমরা আগামীকাল একটি সভা করব। পাশাপাশি এদিকে উত্তরপাড়ায় আজকে সকালে তৃণমূল নেতা কর্মীদের গলায় 'পাপ্পু' পোস্টার নিয়ে মিছিলের ইস্যুতে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি-সিবিআই দ্বারা যেভাবে রাজনৈতিক দলগুলিকে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে উনি বলেছেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যেই জায়গায় দাঁড়িয়ে উনি মিথ্যাচার করেছেন, সেই জায়গাতেই আমাদের দলের সহকর্মীরা আজকে প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন,সাতসকালে রানিকুঠিতে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

পর্যাপ্ত হবে না গঙ্গার জল , এদের দুর্নীতি ধুতে গেলে: বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য

অপরদিকে, বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন,' তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ১১ বছর ধরে যেভাবে দুর্নীতি করেছে, সাধারণ মানুষ সেটা দেখছে। আর এদের এই দুর্নীতি যদি গঙ্গা জল দিয়ে ধুতে হয়, তাহলে আমার তো মনে হয়, শুধু আমাদের পশ্চিমবঙ্গের কেন, গঙ্গার জল যেখানে যেখানে আছে, সব শুকিয়ে যাবে। পর্যাপ্ত হবে না গঙ্গার জল , এদের দুর্নীতি ধুতে গেলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গঙ্গার জল ঢালতে হবে দুবাই, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর সমস্ত জায়গায়। ছেয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি। সুতরায়, এদের ওশব নাটক করে কিছু লাভ নেই। কিছু একটা বলতে হবে, নিজেদের দুর্নীতি ঢাকতে হবে মানুষের কাছে, মানুষের কাছে একটা বক্তব্য রেখে সেফগার্ড তৈরি করতে হবে, এই খেলাতেই এখন মেতেছে তৃণমূল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget