এক্সপ্লোর

Hooghly: মোবাইল ফোনে আসক্তি, পান্ডুয়ায় পরিবারে বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্রী

Hooghly: স্কুল বন্ধ থাকায় দেড় বছর ধরে পান্ডুয়ার গ্রামের বাড়িতেই ছিল। এদিন সকাল দশটা নাগাদ তার কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তার মা সাবিনা খাতুন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া:  মোবাইল ফোনে আসক্তি, আত্মঘাতী ছাত্রী! বন্ধ ঘর থেকে উদ্ধার দগ্ধ মৃতদেহ। সুইসাইড নোটে মায়ের প্রতি অভিমান ব্যাক্ত ছাত্রীর। পান্ডুয়ার শ্রীপালা গ্রামের বাসিন্দা রুবি খাতুন কলকাতার একবালপুরে মাসির বাড়ি তে থেকে পড়াশোনা করত। ক্লাস টেনে পড়ত সে। স্কুল বন্ধ থাকায় দেড় বছর ধরে পান্ডুয়ার গ্রামের বাড়িতেই ছিল। এদিন সকাল দশটা নাগাদ তার কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তার মা সাবিনা খাতুন। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে রুবির অগ্নিদগ্ধ মৃত দেহ দেখতে পায়।খবর দেওয়া হয় পান্ডুয়া থানার পুলিশ কে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়না তদন্তে।পুলিশ সূত্রে খবর ভোররাতে যখন সবাই ঘুমিয়েছিলো তখন গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করে।
ছাত্রীর মা সাবিনা খাতুন বলেন, 'মেয়ে কলকাতার স্কুলের পড়তো। অনলাইন ক্লাস করতো। সব সময় মোবাইল ঘাঁটত।গেম খেলত বন্ধুদের সঙ্গে চ্যাট করত।বারন করলে শুনত না।বকাবকি করতাম। তাই আমার সঙ্গে কথা বন্ধ করে দেয়।'

গতকাল আধার কার্ডের জন্য গিয়েছিল। দুপুরে বাড়ি ফেরে। রাত নটা নাগাদ খেয়ে শুয়ে পরি আমি। সকাল ছটায় উঠি। মেয়ে দেরি করে ঘুম থেকে উঠত। আজ সকাল দশটা বেজে গেলেও না ওঠায় ডাকাডাকি করি। দরজায় খিল দিয়ে শুয়েছিল। জানলা দিয়ে দেখি নিচে পরে আছে। তারপর দরজা ভাঙা হয়। 

পুলিশ জানিয়েছে দরজা জানলা বন্ধ থাকায় কেউ টের পায়নি। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে ওই ছাত্রী মায়ের প্রতি অভিমান ব্যাক্ত করেছে,তার মা কেন কথা বলত না সেই বিষয়ে উল্লেখ করে। পুলিশের অনুমান গেম খেলা নিয়ে মা বকাবকি করায় অভিমান হয়েছিল রুবির। সাবিনার প্রথম পক্ষের এক ছেলে এক মেয়ে।রুবির দাদা কলকাতায় কাজ করে।তাদের বাবার সঙ্গে বিচ্ছেদের পর মা আবার বিয়ে করে।

আরও পড়ুন: স্বরূপনগর সীমান্তে আটক পাচারকারী, উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget