এক্সপ্লোর

Hooghly News: 'মেয়ের অ্যাপেন্ডিক্স ফেটে গেছে', PPP মডেলের ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে এল লিভারের গন্ডগোল !

Hooghly PPP Model Diagnostic Centre Report Controversy: 'USG রিপোর্টে ভুলের কারণেই সঙ্কটজনক পরিস্থিতি শিশুর‌', হাসপাতাল চত্বরে থাকা Diagnostic সেন্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মায়ের..

সোমনাথ মিত্র, হুগলি:   হাসপাতাল চত্বরে থাকা PPP Diagnostic সেন্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মায়ের। ২৯ জুন হাসপাতাল চত্বরে থাকা PPP মডেলের Diagnostic সেন্টারে করা হয়  USG। পরের দিন ৩০ জুন বেসরকারি Diagnostic সেন্টার থেকে করা হয় USG। কিন্তু একদিনের ব্যবধানে করা দুটো USG-র রিপোর্টে বিস্তর পার্থক্য ধরা পড়েছে। অভিযোগ, তার জেরেই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয় শিশুর‌। হাসপাতাল চত্বরে থাকা Diagnostic সেন্টারের করা USG রিপোর্টে  ভুলের কারণেই শিশুর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হয়। এই  অভিযোগ তুলে আজ তারকেশ্বর গ্ৰামীন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাল রুগীর আত্মীয় পরিজনের। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সামনেই  ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় তারকেশ্বর গ্ৰামীন হাসপাতালে। BMOH এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবারের লোকজন। 

তবে তাদের রিপোর্টে কোনও ভুল নেই দাবি, হাসপাতাল চত্বরে থাকা Diagnostic এর। অভিযোগ খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে দাবি তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক এর। রোগীর পরিবার সূত্রে জানা গেছে, পেটের যন্ত্রণার কারণে গত শুক্রবার রাতে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় শিশু। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, গত ২৯ জুন তার USG হয়। পরিবারের লোকজন কম খরচের কারণে তারকেশ্বর গ্ৰামীন হাসপাতাল চত্বরে থাকা  PPP মডেলের Diagnostic সেন্টারে শিশুর USG করান। কিন্তু সেই রিপোর্টে অনুযায়ী চিকিৎসা চললেও শিশুর স্বাস্থ্যের কোনও উন্নতি না হওয়ায় চিকিৎসক পুনরায় তাঁর USG রিপোর্ট করতে বলেন। তারপরেই তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা ধরা পড়ে। পরিবারের লোকজন দ্রুত একটি বেসরকারি নাসিংহোমের নিয়ে গিয়ে তার অপারেশন করায়। 

শিশুর মা ইন্দু সাউ-র অভিযোগ , 'রিপোর্ট পুরো উল্টো এসেছে। আমার মেয়ের অ্যাপেন্ডিক্স ফেটে গেছে। কিন্তু বলছে লিভারের গন্ডগোল আছে।যখন যন্ত্রনায় মেয়ে ছটফট করছে , তখন চিকিৎসকরা অন্য জায়গা থেকে আরও একটি রিপোর্ট করিয়ে, চিকিৎসা করানোর পরামর্শ দেয়। সেই রিপোর্টে এর সঙ্গে এখানকার রিপোর্টে কোনও মিল নেই। মেয়ের একটা অপারেশন হল। দুইদিন আই সিসিইউ-তে থেকে এখন কিছুটা সুস্থ। এখানকার ল্যাবে ভুল রিপোর্ট অনুযায়ী চিকিৎসা হয়ে মেয়ের আরও স্বাস্থ্য খারাপ হয়। এর বিরুদ্ধে কেন প্রশাসন ব্যবস্থা নেবে না ? ' প্রশ্ন মায়ের।

আরও পড়ুন, রথযাত্রার আগে দুর্যোগের আশঙ্কা, ভোর থেকেই ভারী বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

ল্যাবের কর্তা গগন চন্দ্র হালদার জানান, 'রিপোর্টে কোনও ভুল নেই। রিপোর্টে আছে ইউনেরারি ব্ল্যাডারে জল না জমার কারণে সব ভালো দেখা যাচ্ছে না। এ্যাপেন্ডিক্স সবসময় বোঝা যায় না। তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস জানান, যে রিপোর্ট নিয়ে পরিবারটির সমস্যা তা নিয়ে একটি অভিযোগ তারা জমা দিয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। তবে এখানকার ল্যাবের রিপোর্ট ও বাইরের ল্যাবের রিপোর্ট দুটির পার্থ্যক আছে। প্রাথমিক  রিপোর্টে অ্যাপেন্ডিসাইটিস এর  অপারেশন জনিত সমস্যা খুব একটা ছিল না ।  পরে বাইরে থেকে করা রিপোর্টে অ্যাপেন্ডিসাইটিস সমস্যা ধরা পড়ে। তবে এটা তথ্যগত ভুল না টেকনিক্যাল ভুল,  না চিকিৎসকের রিপোর্টিংয়ে ভুল ? সেটা আমরা কখনোই বলতে পারবো না। এটা তদন্ত হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget