এক্সপ্লোর

Hooghly News: ভরা বাজারে প্রথমে যুবককে ছুরির কোপ, পালানোর পথে নিহতের ভাইকেও খুন, গ্রেফতার অভিযুক্ত

Hooghly Crime News: নিহতদের পরিবার সূত্রে খবর, এদিন দুপুরে মির্জাপুর স্টেশন লাগোয়া বাজারে গিয়েছিলেন নির্মল।তিনি যাওয়ার কিছুক্ষণ পড়ে বাজারের উদ্দেশ্যেই রওনা তাঁর ভাই রাজকুমার। 

সোমনাথ মিত্র, হুগলি: হুগলির  (Hooghly) সিঙ্গুরে (Singur) জোড়া খুন (Double Murder)। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরা বাজারের মধ্যে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে গিয়ে বাজারের রাস্তায় একইভাবে হত্যা করা হয় নিহতের ভাইকে । ঘটনায় আটক অভিযুক্ত। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। 

ভরা বাজারে আচমকাই হামলা! কিছু বুঝে ওঠার আগেই একজনকে কুপিয়ে খুন!নৃশংস হত্যাকাণ্ডের পর রক্তাক্ত হাতিয়ার হাতে দৌড় আততায়ীর!বাজার পেরিয়ে ৩-৪০০ মিটারের মধ্যেই নিহতের ভাইকে বাগে পেয়ে তাঁকেও হত্যা করল ওই ব্যক্তি। 

শুক্রবার জোড়া খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল হুগলির সিঙ্গুর থানা এলাকার মির্জাপুর গ্রামে। নিহতদের নাম নির্মল মালিক (৪০) ও রাজকুমার মালিক (৩৫)। দুই ভাই কৃষিকাজের সঙ্গে যুক্ত। 

নিহতদের পরিবার সূত্রে খবর, এদিন দুপুরে মির্জাপুর স্টেশন লাগোয়া বাজারে গিয়েছিলেন নির্মল।তিনি যাওয়ার কিছুক্ষণ পড়ে বাজারের উদ্দেশ্যেই রওনা তাঁর ভাই রাজকুমার। 

নিহত নির্মল মালিকের স্ত্রী শ্রাবন্তী মালিক বলেছেন, বাজারে যাবে বলে বেড়িয়েছিল। কি হয়েছে কিছুই জানি না।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের মধ্যেই নির্মলকে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে বাজারে আসার রাস্তায় দ্বিতীয় খুন করে অভিযুক্ত। 
সিঙ্গুরের মির্জাপুরের স্থানীয় বাসিন্দা মীরা রায় জানিয়েছেন,  চিৎকার শুনে বেরিয়ে দেখি একটা লোক রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আমরা গিয়ে জল দিলাম। তারপর সবাই হাসপাতালে নিয়ে গেল।  

খুনের পর আতঙ্কে বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই উত্তম সাঁতরা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। হুগলি গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত ব্যক্তি নিহতদের পরিচিত। এদিন এদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে অশান্তি হয়েছিল। সেই কারণেই খুন বলে অনুমান। তবে কী নিয়ে অশান্তির সূত্রপাত তা জানার চেষ্টা করা হচ্ছে। 

গত মাসেই সম্পত্তি বিবাদে সিঙ্গুরে খুন হন একই পরিবারের ৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৫০ দিনের মাথায় ফের জোড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল সিঙ্গুরে। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget