এক্সপ্লোর

BJP Rally : চুঁচুড়ায় মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের লাঠিপেটা তৃণমূল বিধায়কের !

Chunchura : পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া : চুঁচুড়ার (Chunchura) খাদিনামোড়ে বিজেপির মিছিলে (BJP Rally) হামলা তৃণমূলের। লাঠি হাতে বিজেপি কর্মীদের পেটাতে দেখা গেল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। তার সঙ্গে চলে চড়, ঘুষি। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপির দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে।

কী বললেন বিধায়ক ?

এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, "আমি কলকাতা থেকে ফিরছিলাম। ব্যাপক জ্যাম। ২৫-৩০টা লোক। বলছে, তৃণমূলের সব চোর চোর। আমি মিছিলটা ক্রস করে এগিয়ে এসেছি, তখনই বলে ওঠে, গাড়ি কেন এগোল ? তারপরই আমার উপর হামলা। পার্টি অফিসে আমাদের মেয়েদের মিটিং চলছিল। মেয়েরা বেরিয়ে আসে। পাল্টা মার দিতেই ওরা পালায়। ধাক্কাধাক্কি তো করেছে।" 

যদিও অভিযোগ উড়িয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "গত ১০ বছরে কোনও তৃণমূল বিধায়ক বিজেপি কর্মীর দ্বারা হেনস্থা হয়েছে বললে অফিসের চেয়ার-টেবিলগুলো পর্যন্ত হেসে উঠবে। তৃণমূল কংগ্রেস একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে। এখানে গণতন্ত্র কার্যত বিলুপ্ত। পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে বিরোধীদের আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এপর্যন্ত আমাদের ২০০ কর্মী শহিদ হয়েছেন। চুঁচুড়ার খাদিনামোড়ের মতো একটি বহু ঐতিহ্যপূর্ণ জায়গায় , যেখানকার সংস্কৃতি নিয়ে বাংলা এবং বাঙালি গর্ববোধ করেন, সেখানে বিজেপির একটি শান্তিপূর্ণ মিছিলে যদি বিধায়ক লাঠি নিয়ে নেমে এসে মারামারি করেন, তাহলে বোঝা যাচ্ছে পরিস্থিতি কী। আসলে তৃণমূলের বিনাশকাল এসে গেছে। পশ্চিমবঙ্গে এই আচরণ করছেন, আতঙ্ক এবং হাতাশা থেকে । অসিত মজুমদার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তিনি নিজেকে হারিয়ে ফেলে এই আচরণ করছেন, তার কারণ কী ? কারণ, তিনিও বুঝতে পারছেন সেদিনের আর বেশি দেরি নেই। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। মানুষ খেপে উঠেছেন। মন্ত্রীর ওপর একজন নিম্ন মধ্যবিত্ত গৃহবধূ জুতো ছুড়ছেন। যদিও সেটা সমর্থনযোগ্য নয়। কিন্তু, জনরোষ এবং ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget