এক্সপ্লোর

টানা বৃষ্টিতে বালি ব্রিজে ধস, বরাত জোরে বিপদ থেকে রক্ষা

বালি ব্রিজ। কলকাতা থেকে হাওড়া-হুগলির সংযোগকারী অন্যতম মাধ্যম। দু’দিনের প্রবল বর্ষণে সেই সেতুতেই ধস নেমেছে।

সুদীপ্ত আচার্য, ভাস্কর ঘোষ ও সমীরণ পাল, বালি:  দু’দিনের বৃষ্টিতে ধস নেমেছে বালিব্রিজে। বালির বস্তা ও খুঁটি পুঁতে অস্থায়ীভাবে শুরু হয়েছে মেরামতির কাজ। তবে, ধসের প্রভাব পড়েনি যানবাহন চলাচলে।

বালি ব্রিজ। কলকাতা থেকে হাওড়া-হুগলির সংযোগকারী অন্যতম মাধ্যম। দু’দিনের প্রবল বর্ষণে সেই সেতুতেই ধস নেমেছে। পথচারীদের দাবি, গত কয়েকদিন ধরেই, ব্রিজের পাশের অংশ ধসে যাচ্ছিল। মঙ্গলবার রাতে বড়সড় ধস নামে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়ার রাস্তার বাঁদিকে, প্রায় ১০০ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া এলাকা ধসে যায়। 

উত্তম মণ্ডল নামে এক যাত্রী জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ হয় না। বড় বিপদ হতে পারত। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্রাফিক গার্ড ও পূর্ত দফতরের। বুধবার সকাল থেকেই শুরু হয় মেরামতির কাজ। 

ব্রিজের পাশেই রেললাইন। একটু বৃষ্টি হলেই, সেই জল রেললাইন উপচে কংক্রিটের রাস্তার ওপর দিয়ে স্রোতের মতো বয়ে যায়। যার জেরে সেতুর নিচের মাটি আলগা হয়ে গিয়ে এই ধস, বলে প্রাথমিক অনুমান পূর্ত দফতরের। 

পূর্ত দফতরের কর্মী পিন্টু যাদব জানিয়েছেন, বড় বিপদ হতে পারত। আপাতত শালকাঠের খুঁটি পুঁতে ও বালির বস্তা ফেরে, ধস কবলিত এলাকা মেরামতির কাজ চলছে। 

পূর্ত দফতর জানিয়েছে, আপাতত অস্থায়ীভাবে রাস্তা মেরামত করা হবে। পরবর্তীকালে, রাস্তার ধারে ড্রেন বানানো যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে। তবে, ধসের প্রভাব যানবাহন চলাচলে সেভাবে কোনও প্রভাব পড়েনি। 

আজ থেকে হাওয়া বদল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আজ ও কাল কমবে বৃষ্টির পরিমাণ। তবে দুর্যোগ কাটতে না কাটতেই ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগের নিম্নচাপের জেরে, জল যন্ত্রণার হাত থেকে এখনও রেহাই পায়নি কলকাতা। জল থৈ থৈ মহানগরীর বিভিন্ন এলাকা। এরইমধ্যে ফের দুর্যোগের ভ্রুকুটি।

আরও পড়ুন: Hooghly: মোবাইল ফোনে আসক্তি, পান্ডুয়ায় পরিবারে বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Hooghly: দাদাগিরি পুলকার চালকের, ঘুষি মেরে ছাত্রের বাবার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হিন্দমোটরে
দাদাগিরি পুলকার চালকের, ঘুষি মেরে ছাত্রের বাবার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হিন্দমোটরে
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget