এক্সপ্লোর

Locket Chatterjee: রিষড়াকাণ্ডে স্মারকলিপি দিতে চন্দননগর কমিশনারেটে লকেট, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। চন্দননগর কমিশনারেটে ঢুকে স্মারকলিপি দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাইরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। 

ময়ূখঠাকুর চক্রবর্তী, সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রিষড়ার (Rishra) ঘটনায় স্মারকলিপি জমা দিতে চন্দননগর কমিশনারেটে (Chandannagar Commissionarate) গেলেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন বিশাল পুলিশবাহিনী। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। চন্দননগর কমিশনারেটে ঢুকে স্মারকলিপি দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাইরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা (BJP Worker)। 

কী বললেন লকেট? এ দিন স্মারকলিপি জমা দিতে গিয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, এগুলো মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে এটা পূর্ব পরিকল্পনা করে, ভোটব্যাঙ্ক একসাথে করবার জন্য, সাগরদিঘি নির্বাচনে হেরে গেছে। মুসলিম ভোট ডিভাইড হয়ে গেছে। সব ভোটকে একসাথে করবার জন্য এই পরিকল্পনা নিয়েছে।

ডেপুটেশন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি? বুধবার সকাল থেকে চন্দননগর কমিশনারেটে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ডেপুটেশন ঘিরে পরিস্থিতি ছিল টানটান। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তি, রাস্তায় বসে স্লোগানে । ধাপে ধাপে চড়ে উত্তেজনার পারদ । উত্তেজনার আবহে মঙ্গলবার হঠাৎ বালি স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে রিষড়ায় চলে আসার পর স্টেশনেই লকেট চট্টোপাধ্য়ায়কে আটকে দেয় পুলিশ! 

লকেট চট্টোপাধ্যায় বলেন, ১৪৪ টাকে তো আপনি ভায়োলেট করতে পারেন না ।  আপনারা বিজেপির লোক এলেই ১৪৪ করে দিচ্ছেন । আর সেই দিন, যেদিন ঘটনা ঘটল, সেদিন আপনারা কিছু করলেন না । 

ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বিজেপির: এর পর বুধবারই রিষড়াকাণ্ডে (Rishra) চন্দননগরের পুলিশ কমিশনারের (Chandannagar Police Commissionarate) কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি (BJP)। যার নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ই । এদিন সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা চন্দননগরের পুলিশ কমিশনারের অফিসের বাইরে।

লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । এরপর পুলিশ কমিশারেটের অফিসে ঢোকেন বিজেপি সাংসদ । চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাগলভি অফিসে না থাকায়, ডেপুটি কমিশনার নিধি রানির কাছে ডেপুটেশন দেন লকেট। এ দিন সকাল থেকেই রিষড়ার পরিস্থিতি ছিল থমথমে ! সিংহভাগ দোকানপাটই বন্ধ ছিল! চলছে পুলিশের টহল! রেললাইনে মোতায়েন করা হয়েছে RPF-কে । 

আরও পড়ুন: Cow Smuggling Case: 'ফেরার' আব্দুল লতিফ? হাজিরা না দিলে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করতে পারে CBI

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget