এক্সপ্লোর

Mohammed Salim:শুভেন্দুকে নিয়ে অপরূপার ট্যুইটে পাল্টা বিজেপির, 'কটাক্ষ' সিপিএমের

Aparupa Poddar On Suvendu Adhikari: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূলে ফেরা নিয়ে 'কটাক্ষ' করতেই শোরগোল রাজনৈতিক মহলে। এক দিকে সমালোচনা সিপিএমের, অন্য দিকে পাল্টা দিল বিজেপিও।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তৃণমূলে ফেরা নিয়ে 'কটাক্ষ' করতেই শোরগোল রাজনৈতিক মহলে। এক দিকে সমালোচনা সিপিএমের (CPM), অন্য দিকে পাল্টা দিল বিজেপিও (BJP)। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) যেমন বললেন,  'কদিন আগেই দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে দাঙ্গাবাজ বলেছিলেন, সেই বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করে দিলেন।  ...এতো প্রতিদিন চলছে। কিন্তু মজা হচ্ছে, উপরের নেতারা যখন এক দল থেকে অন্য দলে যান তখন তাঁদের মালা পরিয়ে নেওয়া হয়। আর যখন আদিবাসী, তফশিলি যান, তখন তাঁদের নাকখত দিতে হয়।' অন্য দিকে বিজেপি নেতা প্রণয় রায়ের বক্তব্য, 'অপরূপা পোদ্দারকে শুভেন্দু অধিকারীর কথা ভাবতে হবে না। উনি বরং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবুন।'

সিপিএমের প্রতিক্রিয়া...
মহম্মদ সেলিমের কথায় 'বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপিতে আসছে, এ আবার কোনও খবর নাকি?' সেই প্রসঙ্গেই বাবুল সুপ্রিয় থেকে অর্জুন সিংহ, এমনকি শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইয়ের কথাও তোলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়, 'রায়গঞ্জ ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ এখন সকলেই তৃণমূলে রয়েছেন।'

পাল্টা বিজেপির...
বিজেপি নেতা প্রণয় রায়ের আবার প্রশ্ন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দেখা যাচ্ছে না। উনি কোথায় রয়েছেন? উনি তৃণমূলে রয়েছেন তো? পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা ভোট পর্যন্ত তৃণমূলে থাকবেন তো?' এর পরই তিনি মনে করান, 'শুভেন্দু অধিকারী একাধিক দফতরের মন্ত্রী ছিলেন। তিনি বিধানসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে এসেছিলেন। আগে একটা মাত্রায় আসুন, তার পর শুভেন্দু অধিকারী নিয়ে কথা বলবেন।' 

যা নিয়ে বিতর্ক...
এদিন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ট্যুইটারে লেখেন, ‘ পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন শুভেন্দু। তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছিলেন। পঞ্চায়েতে ভরাডুবির পর মোহভঙ্গ হলে বিজেপি ছাড়বেন। তবে দলে ফেরাবেন কি না, সেটা ক্যাপ্টেন ঠিক করবেন। তবে ক্যাপ্টেনকে অনুরোধ, দণ্ডি কেটে নয়, কান ধরে ওঠ বোস করিয়ে দলে নেবেন।’ প্রসঙ্গত, এর আগে, গত মার্চ মাসেও নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতাকেও তীব্র আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু। সে বার নারদ-কাণ্ডে নারদকাণ্ড মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা। এর পরই পাল্টা তাঁর মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে বড় নটবরলালের নাম শুভেন্দু অধিকারী। আজ এটা প্রমাণিত।' সেই অপরূপার ট্যুইটেই ফের ঝড়।

আরও পড়ুন:দুরন্ত অর্ধশতরান শুভমানের, ৬ উইকেটে পাঞ্জাবকে টেক্কা গুজরাতের

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget