এক্সপ্লোর

Kalyan Banerjee News: বদলার বদলে বদলা চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'হুঙ্কারে' নতুন বিতর্ক

TMC Controversy: 'বদলার বদলে বদলা চাই।' পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর হুঙ্কার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'বদলার বদলে বদলা চাই।' পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ও অনুব্রত মণ্ডলের (anubrata mandal) গ্রেফতারির পর হুঙ্কার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। চুঁচুড়ার জনসভায় বললেন, 'মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমি বলছি বদল নয়, বদলা চাই।' কেউ চোর বললে পাল্টা হবে, সংযোজন চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদারের। 

কল্যাণের মন্তব্যে হইচই...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হালে আবার গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। জোড়াফুল শিবিরের দুই হেভিওয়েট নেতার গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। এসবের মধ্যেই হুঙ্কার তৃণমূল সাংসদের। বললেন, 'আমাকে ক্ষমা করবেন মমতাদি, বলে ফেললাম। কিন্তু আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক বিরোধী শিবিরে নেই। আপনার অনেক বড় মানসিকতা। কিন্তু আজ বিজেপি, কংগ্রেস, সিপিএম যে ভাবে নোংরামি করছে আমাদের সে দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা চাই।' একই মঞ্চ থেকে চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, 'কোথাও যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্মান করেন পাল্টা জবাব দাও।' কেউ চোর বললে পাল্টা হবে, আরও সংযোজন তাঁর। 

নতুন বিতর্ক
দুই হেভিওয়েট নেতার গ্রেফতারি ঘিরে এমনিতেই অস্বস্তিতে তৃণমূল। তার উপর সাংসদ-বিধায়কের এহেন মন্তব্য! বিতর্কের পারদ উঠেছে চড়চড়িয়ে। বিষয়টি নিয়ে আর এক বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন,'আইন আইনের পথে চলবে, বিরোধী বন্ধুরা অসভ্যতা করছেন। অনেকের ধৈর্যের বাঁধ ভাঙছে, এসব করবেন না। তৃণমূলের সকলে খারাপ এটা ঠিক নয়।' সঙ্গে সংযোজন, বিরোধীরা বলে দিতে পারেন না কার জন্য রাস্তায় নামবেন আর কার জন্য নামবেন না। তাঁর কথায়, 'যেটাকে আমরা অন্যায় ভেবেছি, যেটাকে অন্যায় দেখেছি। নিশ্চিতভাবে দলের তরফে তার ব্যাপারে শৃঙ্খলারক্ষা কমিটিতে বৈঠক হয়েছে এবং আমরা আমাদের কথা বলেছি।' রাজ্যের মন্ত্রীর বক্তব্য, বিরোধীরা যে আচরণ করছেন, সেটা ঠিক নয়। কিন্তু এভাবে দুজন নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে যে হুঙ্কার দিলেন সেটাও কতটা নৈতিক?  
প্রসঙ্গত, শুক্রবারের পর শনিবারও নরেন্দ্র মোদি সরকারের অধীনস্থ CBI, ED-র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পথে নামল তৃণমূল। তবে আগে তৃণমূলের তরফে কেন্দ্রীয় সরকারের এজেন্সির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নামার কথা বলা হলেও, সিউড়িতে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির প্রতিবাদেও পথে নামল শাসকদল। বোলপুর থেকে বিধাননগর, কাঁথি থেকে কলকাতা একাধিক জায়গাতে প্রতিবাদ মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন:বোলপুর থেকে বিধাননগর, ক্যানিং থেকে কলকাতা, পক্ষপাতের অভিযোগে পথে তৃণমূল

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget