এক্সপ্লোর

TMC Rally : বোলপুর থেকে বিধাননগর, ক্যানিং থেকে কলকাতা, পক্ষপাতের অভিযোগে পথে তৃণমূল

নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়, এবং গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গত কয়েকদিনে ইডি ও CBI’র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট।

কলকাতা : শুক্রবারের পর শনিবারও। নরেন্দ্র মোদি সরকারের অধীনস্থ CBI, ED-র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পথে নামল তৃণমূল। তবে আগে তৃণমূলের তরফে কেন্দ্রীয় সরকারের এজেন্সির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নামার কথা বলা হলেও, সিউড়িতে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির প্রতিবাদেও পথে নামল শাসকদল। বোলপুর থেকে বিধাননগর, কাঁথি থেকে কলকাতা একাধিক জায়গাতে প্রতিবাদ মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

সিউড়িতে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। সিউড়ি শহর পরিক্রমা করে মসজিদ মোড়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে বিকাশ রায় চৌধুরী বলেন, 'বিজেপি যেভাবে এজেন্সিকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। সঙ্গে সঙ্গে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে, তাঁকে যে গ্রেফতার করা হয়েছে, আজকে সারা জেলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে।'

নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়, এবং গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গত কয়েকদিনে ইডি ও CBI’র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট। এই প্রেক্ষাপটে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ ও তাদের নিরপেক্ষভাবে তদন্ত করার দাবিতে ছাত্র ও যুব সংগঠনকে রাস্তায় নামার নির্দেশ দেয় তৃণমূল। তারই অঙ্গ হিসেবে এদিন সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, বিজেপির কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কর্মী-সমর্থকরা। 

ডানলপ থেকে রথতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, 'অনুব্রতই তাহলে ঠিক ছিল। এখনতো দেখছি সবাই চড়াম চড়াম করছে। আমরা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছি।' বিধাননগর কলেজের সামনে থেকে শুরু হয়ে তৃণমূলের আরও একটি মিছিল শেষ হয় সল্টলেকের করুণাময়ীতে। 

কলকাতার পাশাপাশি জেলাতেও এদিন পথে নামে শাসকদল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে, ছাগল নিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। হাওড়ার টিকিয়াপাড়ায় আবার তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে ছিল কুকুর! এর মাঝে কর্মী-সমর্থকদের উদ্দেশে সংযমের বার্তা দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, 'বিরোধী আমাকে ডিক্টেড করতে পারবে না কার জন্য রাস্তায় নামবো আর কার জন্য রাস্তায় নামব না। যেটাকে আমরা অন্যায় ভেবেছি যেটাকে আমরা অন্যায় দেখেছি। নিশ্চিতভাবে দলের তরফে তার ব্যাপারে শৃঙ্খলা রক্ষা কমিটিতে মিটিং হয়েছে এবং আমরা আমাদের কথা বলেছি।' অন্যদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। 

আরও পড়ুন- পা-পিঠের ব্যথা থেকে কীভাবে মুক্তি, জেলে গিয়ে পার্থকে ব্যায়াম শেখালেন SSKM-র চিকিৎসকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget