এক্সপ্লোর

Ratan Tata: সিঙ্গুরে শুভেন্দুর সভাস্থলের শুদ্ধিকরণ TMC-র, 'মমতার মঞ্চে টাটার বিরুদ্ধে কথা বলেছিলেন..'

TMC On Suvendu Ratan Tata Singur: সিঙ্গুরে শুভেন্দুর সভাশেষে গোবর জলে শুদ্ধিকরণ, উড়ল কালো বেলুন

সোমনাথ মিত্র, হুগলি: সিঙ্গুরের গোপাল নগরে গতকাল শুভেন্দু অধিকারীর সভাস্থল গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করা হল। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সিঙ্গুরের কৃষক-সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা ও উপস্থিত ছিলেন। গোবর জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে পরিস্কার করার পাশাপাশি ওড়ানো হয় কালো বেলুন।

বঙ্গের রাজনীতিতে মাঝে মধ্যেই সিঙ্গুর ইস্যু প্রাসঙ্গিক হয়ে ওঠে। সিঙ্গুরে শিল্প বনাম কৃষি দুয়ের লড়াই আজও অব্যাহত। সদ্য প্রয়াত রতন টাটা যিনি সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার স্বপ্ন দেখেছিলেন তাঁর প্রয়াণে বিগত কয়েকদিন ধরে আবারও চর্চায় সিঙ্গুর। গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রতন টাটার প্রয়াণে মৌন মিছিল করেছেন সিঙ্গুরের গোপালনগরে।  প্রস্তাবিত ন্যানো কারখানার জমির পাশ দিয়ে গিয়ে সভা মঞ্চ থেকে বর্তমান রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ ও করেন তিনি। 

সিঙ্গুরে না হয়েছে শিল্প না হচ্ছে চাষবাস, এই অভিযোগ তুলে সিঙ্গুরে টাটা কারখানা না হওয়ার জন্য সরাসরি তৃণমূলকেই আক্রমণ সানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা‌। গতকালকে শুভেন্দু অধিকারীর শোক মিছিলের পর আজ সেই সভাস্থল এলাকা শুদ্ধিকরণ করা হল। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার কৃষকরা ছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে ও কর্মীবৃন্দরা। গোবর জল ছিটিয়ে ঝাঁট দেবার  পাশাপাশি গঙ্গাজল ছড়িয়ে এলাকার শুদ্ধিকরণ করার কাজ করা হয়। পাশাপাশি কালো বেলুন ওড়ানো হয় জমির পাশে। 

গোপালনগরের কৃষক অমিয় ধারা জানান,'শুভেন্দু অধিকারী সিঙ্গুরের পবিত্র মাটিতে এসে  কালিমালিপ্ত করেছেন, তাঁর অশুভ ছায়া সিঙ্গুরে পড়েছে।  তাই আমরা সিঙ্গুরের মাটিকে শুদ্ধ করতে গোবর জল দিয়ে ঝাঁটা দেওয়া হয়েছে। আর তাঁর কালো ছায়াকে কালো বেলুন দিয়ে আকাশে উড়িয়ে দিয়েছি।' সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ মোহন ঘোষ বলেন, ২০০৬সালে সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে মমতার  আন্দোলন মঞ্চ থেকে টাটার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ সিঙ্গুরে এসে টাটাদের হয়ে কথা বলছেন। এনাদের অনেক মুখ, কোনটা মুখোশ আর কোনটা মুখ তা বোঝা যায় না। এরা রাজনৈতিক কারবারী। রাজনৈতিক লাভের জন্য এখানে এসেছিল মানুষকে বিভ্রান্ত করতে। তাই এখানকার মানুষ গঙ্গাজল ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছে।' 

আরও পড়ুন, সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা

শুদ্ধিকরণ কর্মসূচীকে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপি সিঙ্গুর বিধানসভা কনভেনার মধুসূদন দাস জানান, 'গতকাল শুভেন্দু অধিকারী বেচারাম বাবুদের ছাল ছাড়িয়ে নুন দিয়েছেন। তাতে তাদের গরম জল পরার মতো হয়েছে। জমি আন্দোলনকে হাতিয়ার করে সিঙ্গুর বাসীর হাতে বাটি ধরিয়ে নীল বাতি চেপে ঘুরে বেড়াচ্ছেন ও কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে শুভেন্দু অধিকারী কাল বলেছেন। তাই তার বিভ্রান্ত হয়ে পড়ে এই ধরণের কর্মসূচি করেছেন। আমরা বলতে পারি যেদিন সিঙ্গুর থেকে বেচাবাবুরা বিদায় নেবে সেইদিন সিঙ্গুরবাসীরা গঙ্গাজল দিয়ে সিঙ্গুরে পবিত্র করবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget