এক্সপ্লোর

Singur Murder Case: সিঙ্গুরে একই পরিবারের চারজনকে খুনের অভিযোগে গ্রেফতার আত্মীয়

নের অভিযোগ গ্রেফতার করা হয়েছে দীনেশের মামাতো ভাই দীপক পটেলকে। পুলিশ সূত্রে খবর, দীপক ওই কাঠের কলেই থাকতেন।

হুগলি: সিঙ্গুরে একই পরিবারের চারজনকে খুনের (Murder) অভিযোগে তাদেরই আত্মীয় দীপক পটেলকে গ্রেফতার (Arrested) করল হুগলি জেলা (Hoogly) গ্রামীণ পুলিশ (Police)। গতকাল নিজের বাড়িতে খুন হন কাঠের ব্যবসায়ী দীনেশ পটেল, তাঁর স্ত্রী অনসূয়া পটেল, দীনেশের বাবা মাভজি পটেল ও ছেলে ভাবিক পটেল। খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে দীনেশের মামাতো ভাই দীপক পটেলকে। পুলিশ সূত্রে খবর, দীপক ওই কাঠের কলেই থাকতেন।  এই ঘটনায় দীপকের ভাই যোগেশ পটেলকে খুঁজছে পুলিশ। 

ধনেখালি, কোচবিহারের পর এবার সিঙ্গুরে এক পরিবারের ৪জন খুন। সম্পত্তি নিয়ে বিবাদে কুপিয়ে খুন, নেপথ্যে থাকতে পারে আত্মীয়ের হাতও, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। । একই পরিবারের ৪ জনের মৃত্যুতে ঘণীভূত রহস্য।

নৃশংসভাবে খুন একই পরিবারের ৪ সদস্য। নিমেষে শেষ একটা গোটা পরিবার। খুনি কি পরিবারেরই কেউ?
একসঙ্গে চার চারটে খুনের ঘটনায় জোরাল হচ্ছে এই প্রশ্ন। খুন হয়েছেন, সিঙ্গুরের বাসিন্দা, কাঠের ব্যবসায়ী দীনেশ পটেল (৫০) তাঁর স্ত্রী অনসূয়া পটেল (৪৭) দীনেশের বাবা মাভজি পটেল (৭৬) ও ছেলে ভাবিক পটেলের (২৩)। 

 পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর একটি কাঠের কল রয়েছে। সেখানকার এক কর্মীর দাবি, বৃহস্পতিবার ভোরে ব্যবসায়ীর এক আত্মীয়কে তিনি বাড়িতে ঢুকতে দেখেন। কিছুক্ষণ পরই তাড়াহুড়ো করে তাঁকে বেরিয়ে যেতে দেখে সন্দেহ হয় ওই কর্মীর। উপরে উঠে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন গৃহকর্ত্রী অনসূয়া। 

পাশেই, রক্তে ভাসছে গৃহকর্তা, তাঁর ছেলে ও বাবার শরীর। পুলিশ সূত্রে খবর, তড়ঘড়ি নীচে নেমে স্থানীয়দের ঘটনার কথা জানান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হল স্বামী-স্ত্রীকে। 

সিঙ্গুরের বাসিন্দা দিলীপ বটব্যাল বলেন, ভেতরে দেখি মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সিঙ্গুর থেকে SSKM-এ আনা হলেও বাঁচানো যায়নি বাকিদেরও। সূত্রের খবর, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল পটেল পরিবারের। সেই বিবাদের কেন্দ্রবিন্দুতে কি সম্পত্তি? 

তার জেরেই কি খুন? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। আততায়ীর খোঁজে বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget