এক্সপ্লোর

Hooghly News: ভোট পরবর্তী 'রক্তক্ষরণ' অব্যাহত, খানাকুলে শাসকদলে গোষ্ঠী সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী !

Khanakul Murder: আহত আরও দুই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর পঞ্চায়েতের মহিষগোট এলাকায়।

বাপন সাঁতরা, আরামবাগ : রাজনৈতিক হিংসায় রক্তক্ষরণ অব্যাহত রাজ্যে। ভোট পরবর্তী হিংসায় এবার শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। আহত আরও দুই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর পঞ্চায়েতের মহিষগোট এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম শেখ এক্রামূল আলি। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে খানাকুলে।

কী ঘটনা ?

অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দ্বন্দ্ব শুরু হয় খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ আলি হোসেন বনাম কিশোরপুর ২ নং পঞ্চায়েতের বর্তমান সদস্য জুম্মাত আলির। সেই দ্বন্দ্ব থেকেই বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের মহিষগোট এলাকায়। চেহারা নেয় সংঘর্ষের। মূলত ক্ষমতা দখলকে ঘিরে একে অপরের দিকে লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠে উভয়পক্ষের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের তিন জন। পঞ্চায়েত সদস্য জুম্মাত আলির দুই অনুগামীকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে মারধরে অবস্থার অবনতি হয় আলি হোসেনের ভাই এক্রামূলের। তাঁকে আরামবাগের একটি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা স্থানীয় তৃণমূল নেতা আলি হোসেনের অভিযোগ, মারধরের জেরেই মৃত্যু হয়েছে তাঁর ভাই তথা তৃণমূল কর্মী এক্রামূল আলির। এখন তাঁর দলে পদ না থাকায় জুম্মাত আলির লোকজন এলাকা দখল নেওয়ার জন্য হামলা চালায়।

যদিও পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্য জুম্মাত আলি ও তাঁর অনুগামীদের অভিযোগ, এলাকার দখল নেওয়ার জন্য তাঁদের উপর চড়াও হয়। তাঁদের মারধর করার পাশাপাশি এক কর্মীর দোকান ভাঙচুর করা হয়েছে।

দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের কিশোরপুর এলাকায়। যদিও গোষ্ঠী দ্বন্দ্ব মানতে নারাজ খানাকুল ১ নং ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি। দুই গোষ্ঠীর লোকজন তৃণমূলের কর্মী বলে স্বীকার করলেও এই ঘটনা পারিবারিক বলে দাবি করেন তিনি।

তবে ঘটনার জেরে দফায় দফায় এলাকায় উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আটক করা হয়েছে দুই তৃণমূল কর্মীকে। ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

তবে ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের মন্তব্য, টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে গন্ডগোল। তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget