এক্সপ্লোর

কার দখলে সমবায় ব্যাঙ্ক? তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হুগলির পাণ্ডুয়া

ভাঙচুর চলল ব্যাঙ্ক চত্বরে। সংঘর্ষে আহত কয়েকজন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কার দখলে থাকবে সমবায় ব্যাঙ্ক? এই নিয়ে হুগলির পাণ্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ভাঙচুর চলল ব্যাঙ্ক চত্বরে। সংঘর্ষে আহত কয়েকজন। তৃণমূলেই খেলা হচ্ছে। কটাক্ষ করেছে বিজেপি। ভাঙচুর করা হয়েছে চেয়ার, মোটরবাইক। 

একে অন্যের বিরুদ্ধে উঠেছে মারধরের অভিযোগও। কার দখলে থাকবে সমবায় ব্যাঙ্ক? সোমবার এই নিয়েই তৃণমূলের কোন্দল সামনে চলে এল হুগলির পাণ্ডুয়ায়। গত ১৬ মে, বেড়েলা সমবায় ব্যাঙ্কের ভোট হয়। সূত্রের খবর, ১৭ টি আসনের মধ্যে ১৬টিতেই জিতেছে তৃণমূল।

তাতে স্থানীয় তৃণমূল নেতা আব্দুল মান্নানের গোষ্ঠীর ১১ জন সদস্য জয়ী হন। আরেক তৃণমূল নেতা অমর ঘোষের ৫ জন অনুগামী জয়লাভ করেন। বোর্ডের কে কোন দায়িত্বে থাকবেন, কারা অফিস বেয়ারার কাজ করবেন, এদিন তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। তা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ এনেছেন। দু-পক্ষের সংঘর্ষের জেরে আহতও হয়েছেন কয়েকজন। 

হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য রূপা দে ভট্টাচার্যের কথায়, ভোটাভুটি হবে তার আগেই আমাদের পক্ষের ১১ জন সদস্যের মধ্যে পাঁচ জনকে তুলে নিয়ে যায় অমর ঘোষের লোকজন। তিন জনকে প্রচন্ড মারধোর করে। ওরা হেরে গেছে তাও জোর করে সমবায় দখল করতে চাইছে। 

পাণ্ডুয়ার তৃণমূল নেতা অমর ঘোষ জানিয়েছেন, আজ খেলা হবে দিবস তা নিয়ে পার্টি অফিসে মিটিং করছিলাম দলীয় কর্মিদের নিয়ে।সেই সময় ওরা এসে মারধোর করল। ভাঙচুর করল পার্টি অফিসে। ওরা চাইছে যাতে আমরা সমবায়ে না যেতে পারি। তৃণমূলের এই কোন্দল দেখে আবার কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। 

হুগলি সাংগঠনিক জেলার  বিজেপি যুব মোর্চা সভাপতি সুরেশ সাউ জানিয়েছেন, যেদিন থেকে মুখ্যমন্ত্রী এসেছেন উনি বলছেন খেলা হবে, এইভাবেই খেলা হচ্ছে। কালো টাকা সাদা হয়। কাটমানি পাওয়া যায়, তাই কে থাকবে তাই নিয়ে মারপিট। সব মিলিয়ে তৃণমূল সরকারের খেলা হবে দিবস পালনের দিনেই, সামনে চলে এল শাসকদলের কোন্দল। 

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget