এক্সপ্লোর

Alipurduar Accident: লরি-পিকনিকের বাসের সংঘর্ষ, জখম একাধিক

Bus Accident: পিকনিকের বাসে একেবারে মুখোমুখি লরির ধাক্কা। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে গেল বিভীষিকায়।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা আলিপুরদুয়ারের মাদারিহাটে। পিকনিক বাসে লরির ধাক্কায় মৃত্যু হল এক যাত্রীর। শিশু ও মহিলা-সহ আহত হয়েছেন ২৫ জন। ৬ জনের অবস্থা আশঙ্কাজজনক। 

ভয়ঙ্কর ঘটনা, হাড় হিম করে দেওয়া দুর্ঘটনা। পিকনিকের বাসে একেবারে মুখোমুখি লরির ধাক্কা। সিসিটিভি ফুটেজে শিউড়ে ওঠার মতো ছবি। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে গেল বিভীষিকায়। ভেঙে চুরমার দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের অংশ। শুক্রবার সকালে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হল আলিপুরদুয়ারের মাদারিহাট। 

কীভাবে দুর্ঘটনা:
দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক যুবকের। শিশু, মহিলা-সহ জখম হয়েছেন বাসের আরও ২৫ জন যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রী দিবাকর পাল বলেন, 'কামাখ্যাগুড়ি থেকে শিলিগুড়ির ফাগুতে পিকনিকে যাচ্ছিলাম। মাদারিহাট পেরিয়ে রাস্তার সাইডে ট্রাক দাঁড় করানো ছিল। সামনে থেকে একটি ট্রাক এসে যায়।' শিলিগুড়ির ফাগুতে পিকনিক করার জন্য কামাখ্যাগুড়ি থেকে প্রায় ৪৫ জনকে নিয়ে রওনা হয়েছিল বাসটি। সকাল সাড়ে দশটা নাগাদ মাদারিহাটে এশিয়ান হাইওয়েতে ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ মণ্ডল বলেন, 'মাদারিহাট থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিল বাসটা। বীরপাড়া থেকে মাদারির দিকে যাচ্ছিল ট্রাক। মুখোমুখি সংঘর্ষ। পিকনিকের গা়ড়ি ছিল। ২০-২৫ জন আহত। দু-এক সপ্তাহ আগে ওখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।'    

দুর্ঘটনার অভিঘাত কতটা তীব্র, পিকনিক বাসের সামনের অংশের চেহারাতেই তা স্পষ্ট। চালকের বসার জায়গাটুকু ছাড়া বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ২৫ জন বাসযাত্রীকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান। ছ'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে পিকনিক বাসের যাত্রী বিশ্বজিৎ সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিশ্বজিতের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। মাদারিহাট থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। যদিও লরির চালক পলাতক। 

কদিন আগেই দুর্ঘটনা:
কদিন আগেই কেতুগ্রামে বাস দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহার যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তা এড়ানো গিয়েছে। এখনও কোনও প্রাণহানির খবর নেই। আহতদের চিকিৎসা চলছে।  

আরও পড়ুন: হাতির হানায় তছনছ চাষের জমি, গড়বেতায় মাথায় হাত কৃষকদের

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget