এক্সপ্লোর

Hooghly: অক্সিজেন রিফিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে আহত ৫

Hooghly News: বিস্ফোরণের ফলে লোহার টুকরো ছিটকে হাত ভাঙে এক শ্রমিকের। লোহার টুকরো পেটে লেগে ছিটকে পড়েন একজন। প্রচণ্ড শব্দে কানে তালা লেগে যায় শ্রমিকদের। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যা, হুগলি: কারখানায় সিলিন্ডার ফেটে (cylinder blast) আহত পাঁচ। হুগলির (Hooghly) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে (hospital)।

অক্সিজেন রিফিল সিলিন্ডার ফেটে বিপত্তি

পোলবার ঝাঁপায় অক্সিজেন রিফিল কারখানায় (oxygen refill factory) বিস্ফোরণ। সিলিন্ডার ফেটে আহত হলেন পাঁচজন। আহতদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবারা জেলা হাসপাতালে।

ঠিক কী ঘটেছিল? কীভাবে ফাটল সিলিন্ডার? কী বলছেন ওই কারখানার শ্রমিকেরা? তাঁদের কথায়, 'আজ বিকেলে নিয়মমাফিক অক্সিজেন রিফিল করার কাজ চলছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে একটি সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার চাল উড়ে যায়।'

বিস্ফোরণের ফলে লোহার টুকরো ছিটকে হাত ভাঙে এক শ্রমিকের। লোহার টুকরো পেটে লেগে ছিটকে পড়েন একজন। প্রচণ্ড শব্দে কানে তালা লেগে যায় শ্রমিকদের। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত শ্রমিকদের মধ্যে মুরাদ আলি, সন্তু থাপা ও রাজা ঘোষের চিকিৎসা চলছে হাসপাতালে। অপর দুই আহত শ্রমিক বিকাশ মণ্ডল ও ভৈরব দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নাম কালিপদ মালিক। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকেরা হাজির হয়েছেন।

আরও পড়ুন: SSC Recruitment Scam: ‘সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে’, পার্থকে তীব্র কটাক্ষ তাপসের

অন্যদিকে, দিন দুই আগেই বোমা বিস্ফোরণে (Bomb Blast) ফের কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের (Danton) পুন্দড়া গ্রাম। রাতে তৃণমূল (TMC) সমর্থকের বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা। আর সেই বোমা হঠাৎই ফেটে এই বিস্ফোরণ, বলে খবর। এই ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি (BJP) চাপানউতোর।  

স্থানীয় সূত্রে খবর, ১ অগাস্ট রাত সাড়ে ১০টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। অভিযুক্তের পরিবার নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করলেও দলীয় যোগ অস্বীকার তৃণমূল শিবিরের। গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলের মদতে বোমা মজুত করা হয়েছিল।  

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget