এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় হনুমানের তুমুল তাণ্ডব, সামনে পেলেই আঁচড়, আতঙ্কে বন্ধ স্কুল

Howrah Money Attack News: পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ৩০ এবং ৩১ জানুয়ারি স্থানীয় বালিচক হাইস্কুলে পঠন-পাঠন বন্ধ রাখা হয়। ছোট ছোট ছেলেমেয়েরা ভয়ে স্কুলে যেতে পারছে না।

সুনীত হালদার, হাওড়া: সারাদিনই চলছে তাণ্ডব। কখন তাড়া, কখনও আবার সামনে পেলেই কামড়। একদল হনুমানের তাণ্ডবে কার্যত গৃহবন্দি হাওড়ার আমতার বাসিন্দারা। জানা গিয়েছে, গত কয়েকদিনে কমপক্ষে ৩০ জন গ্রামবাসীকে হনুমান কামড়ানোয় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এমন পরিস্থিতি গ্রামবাসীরা ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না। এমনকী, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলেও পর্যন্ত যেতে পারছে না। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত হনুমানকে ধরতে না পারায় গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

ঠিক কী পরিস্থিতি? 

গত কয়েকদিন ধরে আমতার এক নম্বর ব্লকে বালিচক, সাহাচক এবং বানুচক গ্রামে হনুমানের তাণ্ডব চলছে। হনুমানের দল বাড়ির ছাদ এবং বড় বড় গাছে সারাদিন লাফিয়ে বেড়াচ্ছে। লোকজনকে রাস্তাঘাটে দেখলে হনুমানরা তেড়ে যাচ্ছে এবং কামড়ে দিচ্ছে। 

এছাড়াও হনুমানরা দল বেঁধে চাষের জমিতে হামলা চালানোর ফলে চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন। গত এক সপ্তাহে এখনও পর্যন্ত তিনটি গ্রামে কমপক্ষে ৩০ জন হনুমানের কামড়ে আহত হয়েছেন। জখম গ্রামবাসীরা ভর্তি আছেন এসএসকেএম হাসপাতাল, হাওড়া জেলা হাসপাতাল, উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং আমতা গ্রামীণ হাসপাতালে। বেশ কয়েকজন আহত গ্রামবাসীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনো ১৭-১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। 

এই ঘটনায় গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ৩০ এবং ৩১ জানুয়ারি স্থানীয় বালিচক হাইস্কুলে পঠন-পাঠন বন্ধ রাখা হয়। ছোট ছোট ছেলেমেয়েরা ভয়ে স্কুলে যেতে পারছে না। এমনকি স্কুলে লাঠি হাতে হনুমান তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষকরা। কার্যত শিকেয় ওঠে পড়াশোনা।         

আরও পড়ুন, দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্যানেল উত্তীর্ণ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ

ভয়ে এবং আতঙ্কে বেশিরভাগ গ্রামবাসী নিজেদের ঘরবন্দী করে রেখেছেন। প্রয়োজন ছাড়া তারা রাস্তায় বেরোচ্ছেন না। রাস্তায় বেরোলেও লাঠি হাতে তারা বেরোতে বাধ্য হচ্ছেন। গ্রামবাসীরা জানিয়েছেন হনুমানের দলের মধ্যে দু-তিনটি হনুমান পাগল হয়ে যাওয়ার ফলে তারাই মানুষকে কামড়াচ্ছে। হঠাৎ পেছন থেকে তারা মানুষকে আক্রমণ করছে। মানুষ কামড়ানোর দৃশ্য সিসিটিভিতেও দেখা যাচ্ছে। 

গ্রামবাসীরা জানিয়েছেন তারা এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েতে  জানান। পঞ্চায়েত থেকে জেলা বনদপ্তরে জানানো হলে বনকর্মীরা ছাদে খাঁচা বসান। সেই খাঁচায় একটি হনুমান ধরা পড়লেও এখনো দুটি হনুমান ধরা পড়েনি। 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget