এক্সপ্লোর

Howrah: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

Howrah News Update: চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে গুলি করে ওই অভিনেত্রীকে খুন করা হয়। এই ঘটনায় তাঁর স্বামী এবং দেওরকে আগেই পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন।

সুনীত হালদার, হাওড়া: বাগনানে (Bagnan) ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। এই নিয়ে গ্রেফতার (Arrest) সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। মোহিত কুমার নামে ওই দুষ্কৃতীকে রাঁচি থেকে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। হাওড়া জেলা গ্রামীন পুলিশের সুপার স্বাতি ভাঙ্গালিয়া বলেন মোহিত কুমার নামে ওই দুষ্কৃতী খুনের অস্ত্র সরবরাহ করেছিল। অস্ত্রটি উদ্ধারের জন্য তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ তাঁকে উলবেরিয়া আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য প্রায় মাঝখানেক আগে বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে খুব কাছ থেকে গুলি করে ওই অভিনেত্রীকে খুন করা হয়। এই ঘটনায় তাঁর স্বামী এবং দেওরকে আগেই পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন।

শিশুকন্যার সামনে দুষ্কৃতীরা এক মহিলাকে গুলি করে খুন করে বলে অভিযোগ

উল্লেখ্য়, ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া কুমারী। আড়াই বছরের শিশুকন্যা এবং স্বামী প্রকাশ কুমারের সঙ্গে নিজেদের গাড়িতে চেপে আসছিলেন রিয়া।  প্রযোজক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রকাশ। তাঁর দাবি, ভোর ৫.৩০টা নাগাদ মহিষরেখা সেতুর কাছে তিনি গাড়ি থামান। শৌচকর্ম সারতে যান। সেই সময় চড়াও হয় তিন ছিনতাইকারি। রিয়া বাধা দিতে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। রিয়ার কানের পাশে গুলি লাগে।

জাতীয় সড়কের উপর কাকভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশকে দেওয়া বয়ানে প্রকাশ জানিয়েছেন, ঘটনার পর রাস্তায় একটি মানুষও দেখতে পাননি তিনি। কোনও রকম সাহায্যের অবকাশ চোখে পড়েনি। তাই রক্তাক্ত স্ত্রীকে নিয়েই গাড়ি চালিয়ে এগিয়ে যান প্রায় আড়াই কিলোমিটার।  রাজাপুর থানার পীরতলায় পৌঁছে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্থানীয়দের সবকিছু জানান। এর পর এলাকার লোকজন পুলিশকে খবর দেন।

ওই এলাকার মানুষ জনই রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পর হাসপাতালে পৌঁছয় পুলিশ। কিন্তু এই ঘটনায় প্রকাশকে সন্দেহের নজরে দেখছে পুলিশ। যে নির্জন জায়গায় তিনি গাড়ি দাঁড় করান, তার পর ছিনতাইয়ের যে ঘটনা বর্ণনা করেছেন তিনি, তা সন্দেহজনক ঠেকছে পুলিশের। তাই এ দিন দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। প্রকাশকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করাচ্ছে পুলিশ। রিয়াকে খুনের নেপথ্যে শুধুমাত্র ছিনতাইয়ে উদ্দেশ্য ছিল, এই তত্ত্বে খটকা লাগেছে পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget