এক্সপ্লোর

Howrah News: বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা, ছিনতাই লক্ষাধিক টাকা

Crime News: হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ

সুনীত হালদার, হাওড়া: ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। হাওড়ার (Howrah) সাঁকরাইলে বাড়ির কাছেই প্রাণঘাতী হামলা শিকার হলেন এক ব্যবসায়ী। হামলায় জখম করে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করল দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাত বারোটা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। বুধবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

কী অভিযোগ:
পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত বারোটা নাগাদ প্রতিদিনের মত বেকারি ব্যবসায়ী আসলাম মোল্লা দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে চাপাতলার সর্দারপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় দুইজন বাইকআরোহী দুষ্কৃতী বাড়ির কাছাকাছি তাঁকে পিছন থেকে বাঁশ দিয়ে মাথায় মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করা হয়। তারপর দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয় বলে অভিযোগ। পরে আসলামের এক আত্মীয় বাড়ি ফেরার সময় দেখেন মাটিতে একটি ফোন পড়ে রয়েছে। ওই ফোনে আলো জ্বলায় সেটি তাঁর চোখে পড়ে। ফোন ধরে ওয়ালপেপারে আসলামের ছবি দেখে ফোনটি চিনতে পারেন তিনি। তারপর বাড়ির দিকে এগোতেই তিনি দেখেন বাড়ির কাছাকাছি আসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করলে পড়শিরা জড়ো হন। বাড়ির লোক ও পড়শিরা তাঁকে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। ওই হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হামলার ঘটনায় ওই ব্যবসায়ী এবং তাঁর গোটা পরিবার প্রবল আতঙ্কে রয়েছে।   

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ:
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দুষ্কৃতীদের দাপট বেড়েছে। রাতে ছিনতাইয়ের ঘটনা বাড়ায় তাঁরা যথেষ্ট আতঙ্কিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। দ্রুত ওই এলাকায় পুলিশের কড়া নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। প্রয়োজনে পুলিশি পাহারার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রাণ কাড়ল সেলফি, ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget