এক্সপ্লোর

Howrah News: ‘ব্যাঙ্ক ফেল করার আগাম গাওনা কেন’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ, এবার বেসুরো রন্তিদেব

Howrah News Political News: রন্তিদেব আরও লিখেছেন, ...কিন্তু দেশের প্রধানমন্ত্রী এখন ব্যাঙ্ক ফেল করার আগাম একটি গাওনা গাইছেন কেন?বেচে দেওয়ার এক ভয়াবহ খেলায় নেমেছেন তাঁরা।

হাওড়া: এবার বেসুরো বিজেপি নেতা (BJP) রন্তিদেব সেনগুপ্ত (Rantideb Sengupta)। হাওড়া দক্ষিণের (Howrah South Assembly Seat) পরাজিত বিজেপি প্রার্থীর ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দীর্ঘ পোস্টে রন্তিদেব সেনগুপ্ত লিখেছেন, ইন্দিরা গান্ধী ব্যাঙ্ক জাতীয়করণ করেছিলেন। তাতে আমরা নিশ্চিন্ত হয়েছিলাম। তারপর থেকেই আমাদের সামান্য সঞ্চয়ের টাকাটুকু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই রেখেছি। নিশ্চিন্ত থেকেছি। এতদিন পর আবার আমাদের নিরাপত্তা বোধে আঘাত লাগছে। সরকার বাহাদুর আবার এক অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়ে মাথাপিছু ৫ লক্ষ টাকা ধরিয়ে দিয়ে মহান সাজতে চাইছেন।

এরপর রন্তিদেব আরও লিখেছেন, দেশের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, ব্যাঙ্ক ফেল করলে প্রত্যেক আমানতকারীকে ৫ লক্ষ টাকা করে দেবেন সরকার বাহাদুর। ...কিন্তু দেশের প্রধানমন্ত্রী এখন ব্যাঙ্ক ফেল করার আগাম একটি গাওনা গাইছেন কেন? ... বেচে দেওয়ার এক ভয়াবহ খেলায় নেমেছেন তাঁরা। সে খেলায় আদানি আম্বানিদের ভারত ধনে মানে আরও সম্পদশালী হয়ে উঠবে হয়তো, কিন্তু আমরা এসে পৌঁছব সর্বনাশের দ্বারপ্রান্তে। কল্যাণকামী রাষ্ট্র থেকে এই রাষ্ট্রটিকে তাঁরা ক্রমশ একটি ব্যবসায়িক রাষ্ট্রে পরিণত করতে চাইছেন। ফেসবুক পোস্টে লেখেন রন্তিদেব সেনগুপ্ত।

এর আগেই বেসুরো গেয়েছেন বিধানসভা নির্বাচনে বিজেপির আর এক পরাজিত প্রার্থী প্রবীর ঘোষাল। কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে  বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রবীর ঘোষাল ( Prabir Ghoshal )। তাঁর দাবি, বিজেপিতে আমি মানসিকভাবে নেই। রাজনৈতিক দল, কিন্তু ভিতরে যা কিছুর মুখোমুখি হয়েছি, তা ভয়ঙ্কর!!

বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের দাবি,' আমাদের মতো লোকের কাজ করতে অসুবিধা হচ্ছে। এত বিড়ম্বনায় পড়তে হবে ভাবতে পারিনি। এত কমিটি ভোটের সময় টাকা টাকা করে পাগল করে দিয়েছিল, এত খারাপ অবস্থা ভাবতে পারিনি।' 

এর পাশাপাশি, তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন প্রবীর ঘোষাল। এর আগে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ক্ষোভ উগরে দেন তিনি। সেখানে তিনি লেখেন, কেন বিজেপি করা যায় না! ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি। বিধানসভা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রবীর ঘোষাল। বিজেপির টিকিটে উত্তরপাড়া কেন্দ্র থেকে ভোটে লড়ে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget