এক্সপ্লোর

Suvendu Adhikari : অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, সেনা নামানোর দাবি শুভেন্দুর; কী বলল তৃণমূল

Firhad Hakim and Suvendu Adhikari : রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি

কলকাতা : দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হাওড়া (Howrah)। অগ্নিগর্ভ বিভিন্ন এলাকা। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি। পাঁচলায় তাদের পার্টি অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে বিভিন্ন জায়গায় এই অশান্তির প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়ে রাজ্যপালকে মেল করেছেন তিনি।

কী বলছেন বিরোধী দলনেতা ?

শুভেন্দু বলেন, "এই মুহূর্তে উলুবেড়িয়ার নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত কয়েকশো গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। তাতে নিরপরাধ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে। আমি বিরোধী দলনেতা হিসাবে সকাল থেকে রাজ্যপালকে একাধিক ভিডিও, ট্যুইট করেছি। মেলেও সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়েছি রাজ্যপালকে। 

এদিন  হাওড়ায় অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। চেঙ্গাইলে হয় রেল অবরোধ। যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে।

কী বললেন ফিরহাদ ?

এভাবে প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "কিছু মানুষ অন্যায়ভাবে এটা করছে। তার কারণ, কোনও ধর্ম মানুষকে কষ্ট দিয়ে হয় না। নিশ্চিতভাবে নূপুর শর্মার মন্তব্যের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। এটা নিয়ে রাস্তায় নেমে মানুষের অসুবিধা করাটা অন্যায়। প্রতিবাদ করো, প্রয়োজনের সংগঠিতভাবে কোর্টে যাওয়া যেতে পারে, কিন্তু গুন্ডাগিরি করলে এখানে বিজেপি বাড়বে। "

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget