এক্সপ্লোর

Howrah Bridge: শনিবার কিছুক্ষণ পুরোপুরি বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, কখন আর কেন ? জেনে নিন

Howrah Bridge Closed: রোজ প্রায় ১ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে হাওড়া ব্রিজ দিয়ে। পায়ে হেঁটে রোজ এই ব্রিজ পারাপার করেন দেড় লাখেরও বেশি মানুষ

কলকাতা: ৮১ বছরের পুরনো এই ব্রিজকে কলকাতা ও হাওড়ার মধ্যে সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম যোগসূত্র বলে মনে করা হয়। রোজ সারাদিন এবং প্রায় সারা রাত লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে এই ব্রিজের ওপর দিয়ে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। তবে শনিবার কয়েক ঘণ্টার জন্য স্তদ্ধ হয়ে যাবে হাওড়া ব্রিজ। জানা যাচ্ছে, ব্রিজের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য শনিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হবে হাওড়া ব্রিজ। 

আজ, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৬ তারিখ শনিবার রাত ১১টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজের সমস্ত যান চলাচল। ওই পাঁচ ঘণ্টা কোন পথে যাতায়াত করা যাবে, তা-ও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ। সেই সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত যানবাহন ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে নিয়ে যাওয়া হবে।

এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা। সেই সূত্রেই জানা যাচ্ছে, এর আগে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৮ সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। এরপর, ৪০ বছরের মধ্যে আর এই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি। শেষবার সেতুর স্বাস্থ্যপরীক্ষা করেছিল RITES Ltd নামের একটি পাবলিক সেক্টর। হাওড়া ব্রিজকে বিশ্বের ব্যস্ততম সেতুগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এত পুরনো এই সেতুর নির্মাণব্যবস্থা আজও মুগ্ধ করে দেশ বিদেশের মানুষকে। 

রোজ প্রায় ১ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে হাওড়া ব্রিজ দিয়ে। পায়ে হেঁটে রোজ এই ব্রিজ পারাপার করেন দেড় লাখেরও বেশি মানুষ। এই সেতুর একেবারে কাছে হাওড়া স্টেশন থাকাতেই এই সেতু এতটা ব্যস্ততম। হাওড়া ব্রিজ ছাড়া ভারতে আর কোনও বড় ব্রিজের এমন গায়ে রেল স্টেশন নেই। আর সেই কারণেই রোজ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। তবে শনিবার হাওড়া ব্রিজে দেখা যাবে নজিরবিহীন দৃশ্য। ৫ ঘণ্টার জন্য স্তদ্ধ হয়ে যাবে ভারতের ব্যস্ততম সেতু। 

আরও পড়ুন: Tollywood News: আসছে শ্রাবন্তী, দিতিপ্রিয়া, অঙ্কুশ, ঐন্দ্রিলার একগুচ্ছ নতুন ছবি! আর কী কী চমক থাকছে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget