এক্সপ্লোর

Howrah Businessman Murder : ভরদুপুরে বাজারের মধ্যে বুকে ছুরি মেরে হাওড়ায় খুন ব্যবসায়ীকে, আতঙ্ক এলাকায়

Crime News : হোটেল ব্যবসায়ীর সঙ্গে আচমকাই তর্কাতর্কি বাঁধে এক মুটের। তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় ওই মুটে ব্যবসায়ীর বুকে ধারাল ছুরি গেঁথে দেয়।

সুনীত হালদার, হাওড়া : হাওড়ায় (Howrah) বাজারের মধ্যে ভর দুপুরবেলা ব্যবসায়ীকে খুন (Murder)। বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত বাজারের ক্রেতা-বিক্রেতা সকলেই। পুলিশের (Police) অনুমান, খুনে অভিযুক্ত বিহারে পালিয়ে গেছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

ঠিক কী ঘটেছে

হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজার। দুপুরবেলাও ক্রেতা-বিক্রেতাদের গমগমে ভিড়। আর এই ভরা বাজারেই, বৃহস্পতিবার দুপুরে খুন হন এক হোটেল ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝড়ো চৌধুরী নামে ওই হোটেল ব্যবসায়ীর সঙ্গে আচমকাই তর্কাতর্কি বাঁধে এক মুটের। তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় বরণ সাহানি নামে বিহারের বাসিন্দা ওই মুটে ব্যবসায়ীর বুকে ধারাল ছুরি গেঁথে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে আতঙ্কে বাজারের ক্রেতা-বিক্রেতারা। 

নিরাপত্তা বাড়ানোর দাবি

হাওড়া ভেজিটেবল মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিনয় সোনকার বলেছেন, 'এত বড় বাজার। বাইরের জেলা থেকে প্রচুর ক্রেতা এবং বিক্রেতা আসেন। সবার উপর নজরদারি সম্ভব নয়। কে পকেটে করে ছুরি নিয়ে আসছে তাও জানা সম্ভব নয়। ব্যবসায়ীরা এক বৈঠক ডেকেছেন কিভাবে এই ধরনের অপরাধমূলক কাজকর্ম রোখা যায়। পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হবে। বাজারে সিসিটিভি বসানো হবে।'

কী বলছে পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। খুনে অভিযুক্ত বরণ সাহানি সম্ভবত বিহারে পালিয়ে গেছে। তাঁর খোঁজে বিহারে টিম যাবে বলে পুলিশ সূত্রে খবর। 

কিছুদিন আগে পিছন দিক থেকে মাথার চপার দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল এক ব্যবসায়ীকে। ১০ ঘণ্টার মধ্যেই হাওড়ার (howrah) শিবপুরের (shibpur) ব্যবসায়ীর (businessman) খুনের (murder) কিনারাও (solve) করে হাওড়া সিটি পুলিশ (howrah city police)। ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার (arrest) করা হয় পালিত পুত্র-সহ ২। পুলিশের দাবি, সম্পত্তি ও টাকার লোভেই সুপারি কিলার লাগিয়ে খুন করা হয়েছিল শেখ তৈয়ব আলিকে। গত সেপ্টেম্বরেও দক্ষিণবঙ্গের এই জেলার আর এক ব্যবসায়ী পঙ্কজ সিংহকে শেক্সপিয়র সরণীর থানার এক কিলোমিটারের মধ্যে, গোর্কি সদলের সামনে গুলি করা হয়। সে সময় গুলি চালানো হয় দেশি পিস্তল থেকে।

আরও পড়ুন- বর্ধমানে ফের সিপিএম অফিসে তালা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget