এক্সপ্লোর

Train Blockage : হাওড়া স্টেশনে লাঠিচার্জ, প্রতিবাদে হুগলিতে রেল অবরোধ হকারদের, স্তব্ধ ট্রেন চলাচল, ভোগান্তি

Kolkata : হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। 

অরিত্রিক ভট্টাচার্য ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : হাওড়া স্টেশনে (Howrah Station) লাঠিচার্জের প্রতিবাদে হুগলিতে রেল অবরোধ হকারদের। অবরোধের জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। সবমিলিয়ে অফিস ফেরৎ যাত্রী থেকে সাধারণ যাত্রী, দুর্ভোগ চরমে। হকারিতে বাধা দেওয়ার অভিযোগে বঙ্গীয় হকার সম্মেলনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে শনিবার রণক্ষেত্র হয়ে উঠেছিল হাওড়া স্টেশন চত্বর। আরপিএফের সঙ্গে হকারদের বচসা হাতাহাতিতে গড়ায়। বিক্ষোভকারী হকারদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আরপিএফ। আটক করা হয় ১৫ জন হকারকে। 

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। হুগলির কোন্নগর স্টেশনে হকারদের স্টল ভেঙে দেয় আরপিএফ (RPF)। স্টল ভাঙচুরের পাশাপাশি মালপত্র ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। শুক্রবার হকাররা ফের দোকান বসাতে গেলে বাধা দেয় আরপিএফ। হাওড়া স্টেশন চত্বরেও হকারদের বসতে আরপিএফ বাধা দেয় বলে অভিযোগ। প্রতিবাদে শনিবার হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বঙ্গীয় হকার সম্মেলন। হাওড়া স্টেশনের ২ নম্বর পয়েন্টে বিক্ষোভ দেখান হকাররা। পাশাপাশি বর্ধমান, ব্য়ান্ডেল, কোন্নগর থেকে আসা হকাররা হাওড়া স্টেশনের ৫ নম্বর প্ল্য়াটফর্মে নেমে জমায়েত করতে  ও স্লোগান দিলে বাধা দেয় আরপিএফ। প্ল্যাটফর্ম (Platform) চত্বর ঘিরে দেওয়া হয়। হকাররা ব্য়রিকেড টপকাতে গেলে উত্তেজনা ছড়ায়। 

প্রতিবাদে হাওড়ার ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান হকাররা। সেখানেও তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। হাওড়া স্টেশনের ঘটনা প্রসঙ্গে হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মারধরের কোনও কারণ নেই। গরিব মানুষ এরা। এরা এখানে খায় ব্য়বস্থা করে। এটা খুব লজ্জার, দুঃখের। ওদের নিয়ে যাক বোঝাক। আমি খবর পেয়েছি। দিল্লি যাচ্ছি। রেলমন্ত্রীকে বলব।'

পরে পরিস্থিতি সামাল দিতে জিআরপি ও গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশনে যায়। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও হাওড়া স্টেশনের পরিস্থিতি ছড়িয়ে পড়ে অন্য জায়গায়। যার জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।                            

 

আরও পড়ুন- আধারের বায়োমেট্রিক ক্লোন করে জালিয়াতির জাল ! ওটিপি ছাড়াই ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা থেকে বাঁচবেন কীভাবে ?

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget