এক্সপ্লোর

Howrah News: রয়ে গিয়েছে মহাকবি উপমাটুকুই, বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছেন তিনি, আষাঢ়স্য দিবসে কালিদাসের মূর্তি বসল হাওড়ায়

Kalidasa: পণ্ডিত সমাজের প্রতিষ্ঠাতা পণ্ডিত মুরারীমোহন বেদান্তাদিতীর্থের ইচ্ছে ছিল, কালিদাসের মূর্তি স্থাপনের।

সুনীত হালদার, হাওড়া: নির্বুদ্ধিতার উদাহরণস্বরূপ আজও তাঁর প্রথম জীবনের গাথা। গাছের যে ডালে বসেছিলেন, সেই ডালই নিবিষ্ট মনে কেটে চলেছেন কেউ, ভাবলেই পেটে খিল ধরে যায়। সেই ব্যক্তিই পরবর্তী জীবনে হয়ে উঠেছিলেন মহাকবি কালিদাস (Howrah News) । সেই গাথাও অমর হয়ে রয়েছে। 'অভিজ্ঞান শকুন্তলম', 'ঋতুসংহার',  'কুমারসম্ভব', 'মেঘদূতম',  'রঘুবংশে'র মতো অনন্য সৃষ্টি বেরিয়েছিল তাঁর কলম থেকে। 

সেই মহাকবি কালিদাসেরই মূর্তি বসল হাওড়ায় (Howrah News)। আষাঢ়স্য প্রথম দিবসে ‘মেঘদূত’-এর শ্রষ্টা কবি কালিদাসের জন্মদিন৷ প্রতি বছরের মতো এবছরও কালিদাসের জন্মদিবস পালন করল হাওড়া পণ্ডিত সমাজ। তাদের উদ্যোগে হাওড়ার বেলেপোল মোড়ে মহাকবি কালিদাসের শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হল। মূর্তি উন্মোচন করলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন।

পণ্ডিত সমাজের প্রতিষ্ঠাতা পণ্ডিত মুরারীমোহন বেদান্তাদিতীর্থের ইচ্ছে ছিল, কালিদাসের মূর্তি স্থাপনের। অবশেষে তাঁর মৃ্ত্যুর ১০ বছর পর সেই ইচ্ছে পূরণ হল। মূর্তি উন্মোচন করেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মূর্তি উন্মোচনের পর তাতে মাল্যদান হয়। বক্তৃতা করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন: North Sikkim: হড়পা বান-ধসে বিধ্বস্ত উত্তর সিকিম, আটকে প্রায় ২ হাজার পর্যটক

এ দিন ওই অনুষ্ঠানে প্রসূন বলেন, "সংস্কৃতে মহাকাব্য রচনা করেছেন। কিন্তু তাঁকে আমরা ভুলতে বসেছি। তাই মূর্তি বসানোর অনুরোধ যখন পেলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। ভারতের আর কোথাও কালিদাসের মূর্তি রয়েছে কিনা জানা নেই আমার। তবে এই মূর্তি হাওড়ায় বসাতে পেরে আমি গর্ব বোধ করছি।"

হাওড়া পণ্ডিত সমাজের সভাপতি তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা হাওড়ায় সংস্কৃত ভাষা এবং সাহিত্যচর্চা করি। তাই প্রতি বছর কালিদাসের জন্মদিন পালিত হয়।" হাওড়াতে টোলের মাধ্যমে এখনও সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছে এই পণ্ডিত সমাজ। তাঁদের উদ্যোগেই শহরে বসল কালিদাসের মূর্তি।

তরুণবাবু জানিয়েছেন, তাঁরা বহুদিন ধরে মূর্তি বসানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত প্রসুনবাবুর সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ও। হাওড়ায় তাঁর মূর্তি বসায়, যুবসমাজ কালিদাসকে জানতে, বুঝতে আরও উৎসাহিত হবে বলে মত বিশিষ্টজনেদের। আগামী দিনে সংস্কৃত ভাষা এবং সাহিত্য চর্চার পরিসর আরও বর্ধিত হবে বলেও মনে করছেন তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget