এক্সপ্লোর

Howrah News: নিচে বড্ড গরম, হাওয়া খেতেই উপরে ওঠা! চার ঘণ্টার চেষ্টায় হাওড়ায় জলের ট্যাঙ্ক থেকে নামানো গেল যুবককে

Howrah Station:রবিবার বিকেল ৫টা নাগাদ প্রথম ওই যুবককে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় ঘোরাঘুরি করতে দেখেন পথচারী এবং যাত্রীরা।

সুনীত হালদার ও সৌমিত্র রায়, হাওড়া: প্রায় চার ঘণ্টা ধরে উদ্বেগ, হয়রানি। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় জলের ট্যাঙ্কের মাথা থেকে অবশেষে নামানো হল সেই যুবককে। তবে নিতে নেমে তিনি যা জানালেন, তাতে কার্যতই ভিরমি খাচ্ছেন সকলে। ওই যুবক জানিয়েছেন, নিচে বড্ড গরম। তাই হাওয়া খেতে ন'তলা বাড়ির সমান, ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের উপর উঠেছিলেন তিনি। 

হাওড়া স্টেশন সংলগ্ন জলের ট্যাঙ্কের মাথায় উঠে পড়েন ওই যুবক

রবিবার বিকেল ৫টা নাগাদ প্রথম ওই যুবকেকে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় ঘোরাঘুরি করতে দেখেন পথচারী এবং যাত্রীরা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ খবর দেয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় RPF, GRP-ও। এর পরই শুরু হয় উদ্ধারকার্য। স্টেশনের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকার্য চালাতে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। চড়া আলো সব নিভিয়ে দেওয়া হয়, যাতে ওই ব্যক্তির নজর এদিক ওদিক না পড়ে, তাঁকে বুঝিয়ে নামতে রাজি করানো যায়। নীচে পাতা হয় ২টি জাল, যাতে কোনও অঘটন না ঘটে।

এর পর হাইড্রলিক মই বেয়ে উপরে ওঠেন চার দমকলকর্মী। কিন্তু নামতে রাজি হননি ওই  যুবক। বরং বিপজ্জনক ভাবে জলের ট্যাঙ্কের কিনারা ধরে ঘোরাফেরা করতে থাকেন তিনি। দমকল সূত্রে খবর, এর পর তিনজন উদ্ধারকারী খালি গায়ে ট্যাঙ্কের ছাদে উঠে তিনদিক ঘিরে বসে পড়েন। ওই যুবক কারও কোনও প্রশ্নের উত্তর দেননি। শুধু হেসেছেন।শেষপর্যন্ত আরও তিনজন দমকল কর্মী হাতে বড় দড়ির ফাঁস নিয়ে ওপরে যান। যুবকের দিকে দড়ির ফাঁস ছুড়ে দিয়ে জাপটে ধরেন তাঁরা। সেই অবস্থায় নামিয়ে যুবককে নিয়ে যাওয়া হয় গোলাবাড়ি থানায়। 

আরও পড়ুন: Howrah News: ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় এক ব্যক্তি, হুলস্থুলকাণ্ড হাওড়া স্টেশন চত্বরে, জাল পেতে উদ্ধারের চেষ্টা

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম বিট্টু মজুমদার, বাড়ি অসমের লামডিংয়ে। কাজের জন্য গিয়েছিলেন গোয়া। সেখান থেকে তিনি মাসখানেক আগে হাওড়া স্টেশন চত্বরে এসেছিলেন। যুবকের দেওয়া এই তথ্য খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, নেওয়া হচ্ছে মনোবিদদের পরামর্শ।

উদ্ধারকার্যে নামে পুলিশ, দমকল, আরপিএফ এবং জিআরপি

এর আগে,  সম্প্রতি মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস- এর ৮ তলার কার্নিশ থেকে পড়ে মৃত্যু হয়েছিল রোগীর। তাই এ দিন ওই যুবককে দেখে  প্রমাদ গুনছিলেন অনেকেই। তবে সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানো গেল হাওড়ায়। ৩ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় ন'তলা বাড়ির সমান উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে নিরাপদে নামানো সম্ভব হল বছর ২৮-এর ওই যুবককে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget