এক্সপ্লোর

Bagnan Murder: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত স্বামী, নেপথ্যে কী রহস্য়?

Jharkhand Actress Death: নিহত রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করল পুলিশ।

পার্থ প্রতিম ঘোষ, হাওড়া: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত তাঁর স্বামী। নিহত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার।

অভিনেত্রীর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রিয়া কুমারী ছিলেন প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী। 'আগেও বেশ কয়েকবার রিয়াকে খুনের হুমকি দেন প্রকাশ। রিয়াকে মারধরও করতেন প্রকাশ, এমনটাই অভিযোগ রিয়ার পরিবারের। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ। 

ফরেন্সিক পরীক্ষা:
বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রীর দেহের হবে ফরেন্সিক পরীক্ষা। ময়নাতদন্ত ছাড়াও ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের আগে ধস্তাধস্তি হলে, রিয়ার নখে তার কোনও চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেন্সিক দল। গতকাল রিয়ার স্বামী প্রকাশ কুমারের ডানহাতের GSR অর্থাৎ গান শট রেসিডিউ সংগ্রহ করা হয়। প্রকাশই গুলি চালিয়েছিলেন কি না, তা জানতেই এই পরীক্ষা করা হচ্ছে। 

এখনও নানা প্রশ্ন:
বুধবার ভোরে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার সময় খুন হন রিয়া কুমারি। আড়াই বছরের শিশুকন্যা এবং স্বামী প্রকাশ কুমারের সঙ্গে নিজেদের গাড়িতে চেপে আসছিলেন রিয়া।  প্রযোজক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রকাশ। তাঁর দাবি, ভোর ৫.৩০টা নাগাদ মহিষরেখা সেতুর কাছে তিনি গাড়ি থামান। শৌচকর্ম সারতে যান। সেই সময় চড়াও হয় তিন ছিনতাইকারী। রিয়া বাধা দিতে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। রিয়ার কানের পাশে গুলি লাগে। এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর দেওয়া তথ্যের সঙ্গে মিলে গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। এমনকি, খুনের সময়ের সঙ্গেও মিল পেয়েছেন ময়নাতদন্তকারীরা। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, অভিনেত্রী রিয়া কুমারী গতকাল ভোর ৫টা-সাড়ে ৫টার মধ্যে খুন হন। আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা না থাকায়, কোথাও অকেজো থাকায়, দুষ্কৃতীদের চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। 

ঘটনার দিন রাতেই রিয়া কুমারীর বাপের বাড়ির লোকজন থানায় আসেন। তখনই ঘটনা অন্যদিকে মোড় নেয়। সেই সময়েই তাঁরা প্রকাশ, তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং বাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই অভিযোগ, ঘটনাস্থলের পরিস্থিতি, পারিপার্শ্বিক নানা তথ্য এবং জিজ্ঞাসাবাদে মেলা তথ্যের উপর ভিত্তি করেই প্রকাশ কুমারকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির কমিটিতে জায়গা পেল না বাংলা, UGC-র অভিযোগ পক্ষপাতের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kunal Ghosh:
"মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে ঘিরে ধাক্কা দিতে দিতে চ্যাংদোলা করে বের করে দিল", 'ঋতব্রত শিবির'কে আক্রমণ কুণাল ঘোষের
7th Pay Commission: প্রতিশ্রুতি মেনেই সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
7th Pay Commission: প্রতিশ্রুতি মেনেই সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Tamanna Khatun: তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget