এক্সপ্লোর

Howrah News: হাওড়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা বাসের, আশঙ্কাজনক ১০, নেওয়া হাসপাতালে

Accident At Howrah Bridge: মর্মান্তিক দুর্ঘটনা হাওড়া ব্রিজে...

সুনীত হালদার, হাওড়া: হাওড়া ব্রিজে পথ দুর্ঘটনায় আহত ৮ থেকে ১০ যাত্রী। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় হাওড়া হাসপাতালে। যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজে রেলিংয়ে ধাক্কা মারে। বেসরকারি বাস মেটিয়াব্রুজ থেকে হাওড়া আসার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিকে আটক করে পুলিশ। এর পাশাপাশি আহত হয় গাড়ি চালক।

মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী বাঁকুড়াও। ৩টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বন দফতরের এক আধিকারিক-সহ ৩ জনের। সাতসকালে ডাম্পারের ধাক্কায় পথচারীর মৃত্যু ঘিরে মেজিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে আধঘণ্টা পর অবরোধ ওঠে। 
প্রথম দুর্ঘটনা ঘটে গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ। বিষ্ণুপুর থেকে কোতুলপুরে ফেরার পথে সামনে থাকা লরির ডালা খুলে বাইকের ওপর পড়ায় রাস্তায় ছিটকে পড়েন দুই আরোহী।পিছন থেকে আসা আরেকটি লরির চাকায় বাইক চালক পিষ্ট হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দ্বিতীয় বাইক আরোহীও আহত হন। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে রাত ১০টা নাগাদ। বিষ্ণুপুর থেকে বাইকে চড়ে ফেরার সময়, দুর্ঘটনার কবলে পড়েন ওন্দার বিট অফিসার তন্ময় ভুঁইয়া। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মেজিয়ায় তৃতীয় দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বছর পঁয়ষট্টির এক ব্যক্তির। 

এখানেই শেষ নয়, সম্প্রতি নিউটাউনে বিশ্ব বাংলা মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইক ছিটকে পড়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। মৃতের নাম সঞ্চিতা চক্রবর্তী। বছর তিরিশের ওই মহিলা বেহালায় থাকতেন। পুলিশ সূত্রে খবর আসে, বন্ধুর বাইকে চড়ে নিউটাউনের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ওই ওই মহিলা। রাত ১০টা নাগাদ বিশ্ব বাংলা মোড়ে বাইকের পিছনে ধাক্কা মারে পাথর বোঝাই ট্রাক। ওই মহিলা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর খুবই দুর্ভাগ্যজনকভাবে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মহিলা বাইক আরোহীর মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক করে নিউটাউন থানার পুলিশ।

আরও পড়ুন, দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

তিক্ত অভিজ্ঞতার শিকার উল্টোডাঙাও। পুরনো সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে দুটি ঝুপড়ির ওপর পড়েছিল চলন্ত গাড়ি। মাথায় চোট নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল গাড়ি চালক মহম্মদ শোয়েবকে। বছর ২৩-এর তরুণ এন্টালির বাসিন্দা। আহত হয়েছিলেন দুটি ঝুপড়ির দুই বাসিন্দা। রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটেছিল। লেকটাউন থেকে বেপরোয়াভাবে বাইপাসের দিকে যাচ্ছিলেন গাড়ি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে সেতুর নীচে পড়ে গিয়েছিল গাড়ি। গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না। স্থানীয়দের অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিলেন।তদন্তে নেমেছিল মানিকতলা থানার পুলিশ।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget