এক্সপ্লোর

Howrah News: বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই, বরযাত্রীদের মারধরের অভিযোগ হাওড়ায়

West Bengal News: অভিযোগ, জাতীয় সড়কে দুটি বাইকের আরোহীরা তাঁদের সঙ্গে ঝামেলা বাধায়। এরপরই ছিনতাইয়ের ঘটনা ঘটে। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা অধরা। 

কলকাতা: বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই, বাধা দেওয়ায় অটো ভাঙচুর, বরযাত্রীদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়। ঘটনায় আহত হয়েছে মহিলা সহ বেশ কয়েকজন। 

ছিনতাইয়ের অভিযোগ হাওড়ায়: গতকাল রাত ১টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের মারধরে আহত হন মহিলা-সহ কয়েকজন বরযাত্রী। সোনার গয়না, মোবাইল ফোন-সহ বেশ কিছু দামি জিনিস লুঠ হয়েছে বলে অভিযোগ। উলুবেড়িয়ার মৌবেশিয়ায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে পাঁচলায় ফিরছিলেন বরযাত্রীরা। অভিযোগ, জাতীয় সড়কে দুটি বাইকের আরোহীরা তাঁদের সঙ্গে ঝামেলা বাধায়। এরপরই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও দুষ্কৃতীরা অধরা। 

চলতি মাসেই চালককে বেধড়ক মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাসাতের কাজিপাড়ার বাসিন্দা, অ্যাপ ক্যাব চালকের দাবি, ঘটানার দিন দুপুরে শ্যামবাজার থেকে তারাপীঠ যাওয়ার জন্য গাড়িতে ওঠেন ৩ যুবক। গভীর রাতে ফেরার পথে শক্তির পেরোতেই ভুল রাস্তায় যাচ্ছেন বলে চালককে বিভ্রান্ত করেন তাঁরা। গাড়ির গতি কমাতেই তিন যুবক পিছন থেকে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ চালকের। ৩টি এটিএম কার্ড, মোবাইল ফোন, টাকা, নথি-সহ গাড়ি ছিনতাই করে পালায় তিনজন। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা হয় অ্যাপ ক্য়াব চালক আমজাদ আলি গাজিকে। শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। 

শুধু বারাসাতই নয়, মে মাসেই খড়গপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ডেভেলপমেন্ট এলাকায় বেসরকারি অর্থলগ্নী সংস্থার দুই কর্মী এক জনের বাড়ি থেকে লোনের টাকা নিয়ে ফিরছিলেন। মোটরসাইকেল করে ফেরার সময় তিন চারজন দুস্কৃতী তাঁদের পথ আটকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, প্রত্যেকের মুখ বাধা অবস্থায় ছিল। কুড়ুল দিয়ে মাথায় ও মুখে আঘাত করে বলে অভিযোগ। এরপরই টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। জানা যায়, ওই ব্যাগে প্রায় ৩০ হাজার টাকা ছিল। আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: জুনের শুরুতেই ভিজবে এই জেলাগুলি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

সেরা শিরোনাম

Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget