এক্সপ্লোর

Howrah News: পরিবার নিয়ে সিকিম বেড়াতে যাওয়াই কাল হল! বাড়ি ফিরতেই মাথায় হাত, সর্বস্ব শেষ!

Howrah Theft News: গত ৫মে বাড়ি তালা বন্ধ রেখে সিকিমে বেড়াতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।‌ সেই সুযোগে ফাঁকা বাড়িতে সর্বস্ব চুরি করে নিয়ে গেল চোরেরা।

সুনীত হালদার, হাওড়া: গরমের ছুটির এই সময়টিতে অনেকেই বাড়িরে বেড়াতে যান। তেমনই প্রতিবছরের মতো এবছরও বেড়াতে গিয়েছিল উলুবেড়িয়ার এক পরিবার। কিন্ত ফিরে আসতেই মাথায় হাত গোটা পরিবারের। 

গত ৫মে বাড়ি তালা বন্ধ রেখে সিকিমে বেড়াতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।‌ সেই সুযোগে ফাঁকা বাড়িতে সর্বস্ব চুরি করে নিয়ে গেল চোরেরা। সোমবার দুপুরে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যরা দেখেন বাড়ির চারটে আলমারি ভাঙা। খোয়া গেছে নগদ ৫০ হাজার টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না ও জিনিসপত্র।‌  

ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানা থেকে হাফ কিলোমিটার দূরে  লকগেট পাড়ায়। জানা গেছে, উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের লকগেট পাড়ার বাসিন্দা কল্পনা কীর্তনীয়া ও তার দুই মেয়ে, জামাই ও নাতনি গত সোমবার সিকিমে বেড়াতে যান। প্রতি বছর বেড়াতে যাওয়ার সময় বাড়িতে দেখভালের লোক রাখলেও এবারে বাড়িতে তালা বন্ধ রেখে তারা রওনা দেন। 

সোমবার বিকালে তারা বাড়ি ফিরে দেখেন ঘরের একাধিক আলমারি ভাঙা হয়েছে।‌ লন্ডভন্ড হয়ে পড়ে আছে জিনিসপত্র। আলমারির মধ্যে থাকা নগদ টাকা ও সোনা রুপোর গয়না ও বেশ‌ কিছু রূপোর থালা বাসন চুরি গেছে।‌                                                                                               

ঘটনায় কান্নায় ভেঙে পড়েন গৃহকর্ত্রী কল্পনা কীর্তনীয়া।‌ তিনি বলেন, বেড়াতে যাবার আগে পেনশনের টাকা আলমারিতে রেখে গিয়েছিলাম।‌ তাও চুরি গেছে।‌ পরিবারের মহিলা সদস্য  রুমকি সিনহা বলেন বাড়ির মূল দরজার তালা অক্ষত ছিল। সোমবার বিকালে আমরা বাড়ি ফিরে তালা খুলেই ভিতরে ঢুকে দেখি ঘরের দরজার তালা ভাঙা হয়েছে।‌ সিঁড়ি ঘরের নিচে রান্না ঘরের জানালার লোহার গরাদ ভেঙে চোর ভেতরে ঢোকে।‌ 

সোমবার বিকালে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget