এক্সপ্লোর

Howrah News: কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে? উলুবেড়িয়ায় বিস্ফোরণে উঠছে প্রশ্ন

Uluberia News Update: মহেশতলা, বজবজ থেকে এগরা-দত্তপুকুর-মধ্যমগ্রাম ধ্বংসের ছবিগুলো কমবেশী একই রকম। বদলে যায় শুধু সাল-তারিখ আর জায়গার নাম।

কলকাতা: কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যোগ হল হাওড়ার উলুবেড়িয়া (Uluberia News)। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে? কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ? বাজি তৈরি করতে গিয়ে, মৃত্যু থামবে কবে? উঠছে প্রশ্ন।

মহেশতলা, বজবজ থেকে এগরা-দত্তপুকুর-মধ্যমগ্রাম ধ্বংসের ছবিগুলো কমবেশী একই রকম। বদলে যায় শুধু সাল-তারিখ আর জায়গার নাম। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ, ছারখার করেছে বাংলার বিভিন্ন জায়গাকে। কেড়েছে জীবনও। কাউকে দিয়েছে সারা জীবনের ক্ষত। প্রতিবার বাজি বিস্ফোরণ হলেই সতর্কতা,  নজরদারি, কঠোর বিধির মতো শব্দগুলো ফিরে আসে সরকার ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের মুখে। কিন্তু, তারপর আবার একটা বিস্ফোরণ সেগুলোকে দাঁড় করিয়ে দেয় প্রশ্নচিহ্নের মুখে। শনিবারের গভীর রাতে, হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে মজুত বাজি থেকে বিস্ফোরণের ঘটনার পরও যে প্রশ্নগুলো আরও একবার উঠতে শুরু করেছে।

গতবছরের ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় ৩ জনের। ওই বছরই ১৬ মে, পূর্ব মেদিনীপুরের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কেড়েছিল ১১টি প্রাণ। কিন্তু, তার থেকে প্রশাসন শিক্ষা নেয়নি, সেটা স্পষ্ট হয়ে যায় এক সপ্তাহের মধ্য়েই। ওই বছর ২২ মে, দক্ষিণ ২৪ পরগনার বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকা-সহ ৩ জনের। বিস্ফোরণের জেরে আগুন লেগে ভেঙে পড়ে অস্থায়ী টিনের ছাউনি। তাতেই চাপা পড়ে যান তিনজন। আর বেরতে পারেননি। খাদিকুল ও বজবজের রেশ কাটার মধ্যেই, গতবছর ২৮ অগাস্ট, ফের বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ কাঁপিয়ে দেয়, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরকে। মৃত্য়ু হয় ৯ জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে ২০০ মিটার দূরে মিলেছিল দেহাংশ। বিস্ফোরণের শব্দ শোনা গেছিল ১০ কিলোমিটার দূর থেকেও।

বিরোধীদের প্রবল চাপের মুখে, বিস্ফোরণের ১১ দিন পর এগরার খাদিকুলে গিয়ে বাজি কারখানার ক্লাস্টার তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমরা নিজেরা সরকার থেকে, আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব এবং সেখানে যারা বাজি কারখানার মালিক, বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয়, যা জীবন নষ্ট করে।'' বাজি ব্যবসায়ীদের একাংশের দাবি, খাদিকুলে বিস্ফোরণ ও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গত বছর ৫ অগাস্ট, বাজি ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও অন্যান্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই ঠিক হয়, জেলায় জেলায় সবুজ বাজি তৈরির ক্লাস্টার তৈরি হবে। সেই নির্দিষ্ট ক্লাস্টারে এসে বাজি তৈরি করবেন শ্রমিকরা। যাতে নজরদারি চালানো যায়, তার জন্য জন্য নির্দিষ্ট গোডাউন থাকবে। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে সবুজ বাজির কথাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আর ফায়ার ক্র্যাকার নয়, আপনি সবুজ বাজি তৈরি করুন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    
আরও পড়ুন: RG Kar Protest: দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবি, কাল ফের পথে চিকিৎসকরা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget