এক্সপ্লোর

Howrah News:সাতসকালে সালকিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর

Howrah Road Accident:পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে পথচারীকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সুনীত হালদার, হাওড়া : কলকাতার পর এবার হাওড়াতেও (Howrah) বেপরোয়া গাড়ির ধাক্কায় (Road Accident) পথচারীর মৃত্যু। সকাল ৭ টা নাগাদ সালকিয়ার (Salkia)  বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে ওই  পথচারীকে ধাক্কা মারে গাড়ি।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মর্মান্তিক এই  দুর্ঘটনা  সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

উল্লেখ্য, গতকাল রাতে কলকাতা জোড়া দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা নাগাদ যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। এক কিশোরী-সহ আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় লেক গার্ডেন্সের বাসিন্দা রাহুল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে তিনজন সওয়ারি ছিলেন। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে সজ্ঞানে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

গতকাল দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১১টা নাগাদ। গোলপার্কে ফুটপাথে উঠে যায় ভারত সরকারের বোর্ড লাগানো নীলবাতির গাড়ি। ভেঙে গুঁড়িয়ে দেয় পাঁচটি দোকান। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। ঘটনার পর গাড়ির দুই সওয়ারি পালিয়ে গেলেও বাকি ২ জনকে আটক করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

 অন্যদিকে,  রবিবারের সকালে হাওড়াতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।  বাজার থেকে মাংস কিনে ফেরার পথে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। দুর্ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার আমতার খেজুরতলায় উত্তেজনা। একাধিক ডাম্পার ভাঙচুর। সকাল সোয়া ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ডাম্পার চালক পলাতক।শেষপর্যন্ত পুলিশ বুঝিয়ে সুঝিয়ে মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget