এক্সপ্লোর

Howrah News: সালকিয়ায় বৃদ্ধের রহস্যমৃত্যু ! পূর্ব পরিচিতের হাতেই কি খুন ? তদন্তে পুলিশ

Howrah Mysterious Death: বৃহস্পতিবার সালকিয়ার আবাসনে উদ্ধার ৬৪ বছরের অসীম দে-র দেহ। লুঠের উদ্দেশ্যে খুন? নাকি অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুনীত হালদার, হাওড়া : হাওড়ার গোলাবাড়িতে পূর্ব পরিচিতের হাতেই খুন বৃদ্ধ? খুনের মামলা রুজু করে তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আততায়ী বৃদ্ধের পূর্ব পরিচিত, নিশ্চিত তদন্তকারীরা। CC ক্যামেরায় ধরা পড়েছে আগন্তুকের ছবি, খোঁজ চালাচ্ছে পুলিশ। কে এই আগন্তুক? প্রতিবেশীরা আগে দেখেননি, চেনে না মৃতের পরিবারও। 

বৃহস্পতিবার সালকিয়ার আবাসনে উদ্ধার ৬৪ বছরের অসীম দে-র দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে খাবার নিয়ে ফ্ল্যাটে ঘুমোতে যান বৃদ্ধ। CC ক্যামেরায় বৃদ্ধকে কালো ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢুকতে দেখা যাচ্ছে। বৃদ্ধ আসার পর লাল ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি। ঘণ্টা দুয়েক পর কালো ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান আগন্তুক। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে আবাসনের CC ক্যামেরায়। ঘটনার পর খোয়া গেছে বৃদ্ধের ৪টি মূল্যবান আংটি ও মোবাইল ফোন। লুঠের উদ্দেশ্যে খুন? নাকি অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ। হাওড়ার গোলাবাড়িতে বৃদ্ধের মৃত্য়ুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এখানেই শেষ নয়, তাদের প্রাথমিক অনুমান, বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এর পিছনে বৃদ্ধের পূর্ব পরিচিত কেউ থাকতে পারেন। 

তবে কি দুষ্কৃতীদের সহজ টার্গেট একাকী বৃদ্ধরা? প্রশ্নটা উঠছে, তার কারণ নিউ গড়িয়ার বৃদ্ধা খুনের রেশ কাটতে না কাটতেই হাওড়ার গোলাবাড়িতে বৃদ্ধের রহস্য়মৃত্য়ু ঘটেছে। বছর ৬৪-র অসীম দে-র মৃত্য়ুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের অনুমান, ঘটনার নেপথ্য়ে বৃদ্ধের পূর্ব পরিচিত কেউ থাকতে পারেন। বৃদ্ধকে খুনের অভিযোগের ঘটনায় আগেই প্রকাশ্য় এসেছে আবাসনের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, হাতে কালো ব্য়াগ নিয়ে ফ্ল্য়াটের গেট খুলে ভিতরে ঢুকে গেলেন বৃদ্ধ। তার কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে উঠে এলেন আরেক ব্য়ক্তি। সঙ্গে রয়েছে সাদা প্লাস্টিকে করে কিছু জিনিস এবং একটি লাল ব্যাগ। ভিতর থেকে গেট খুলে দিতেই ঘরে ঢুকে গেলেন ওই ব্য়ক্তি। কিন্তু যখন বেরোলেন, হাতে লাল ব্য়াগের বদলে দেখা গেল শুধুই কালো ব্য়াগ। 

পরিবারের দাবি, বৃহস্পতিবার বাড়ি থেকে খাবার নিয়ে ফ্ল্য়াটে ঘুমোতে যান বৃদ্ধ। এদিকে পরিবার এবং প্রতিবেশীদের দাবি, সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে, তাঁকে চেনেন না তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে, সিসিটিভি ফুটেজে যেভাবে এই ব্য়ক্তিকে ঢুকতে দেখা যাচ্ছে, তাতে এটা বলা যায় না যে, এই ব্য়ক্তি মৃতের পূর্ব পরিচিত নন। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। রবিবার ঘটনাস্থলে আসে ৫ সদস্য়ের ফরেন্সিক টিমস এবং গোলাবাড়ি থানার পুলিশ। নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হল, কেন খুন করা হল বৃদ্ধকে? শুধুমাত্র লুঠের উদ্দেশেই কি খুন করা হল? তার কারণ পরিবারের দাবি, ঘটনার পর খোয়া গেছে বৃদ্ধের ৪টি মূল্যবান আংটি ও মোবাইল ফোন। যদি তা নয়, তাহলে এই মৃত্য়ুর নেপথ্য়ে কারণ কী? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget