এক্সপ্লোর

BJP Leader Arrested : 'নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা', হোটেল থেকে গ্রেফতার হাওড়ার বিজেপি নেতা

Howrah Sankrail News : বৃহস্পতিবার গ্রেফতারের সময়ে ঘটনাস্থল থেকে ২ নাবালিকা ও ৪ জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ।

সুনীত হালদার,  হাওড়া:  নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিলেন, এই অভিযোগে, গ্রেফতার করা হল হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষকে। অভিযোগ, নিজের হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিলেন তিনি এবং তাঁর শাগরেদরা। 

মিটিংয়ৈর কথা বলে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া থেকে গভীর রাতে পিঠে খাওয়ার আব্দার। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নানা কৌশলে নারী নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল সন্দেশখালি। লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এলাকার মহিলারা। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। রাজ্যজুড়ে চলছে শোরগোল! এই আবহেই গ্রেফতার হলেন হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষ। 

অভিযোগটা ঠিক কী ? 

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের ধূলাগড়ে  ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ। তিনি হাওড়া সদর বিজেপি কিষান মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার দলবল দীর্ঘদিন ওই হোটেলে নাবালিকা মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাতেন। বৃহস্পতিবার গ্রেফতারের সময়ে ঘটনাস্থল থেকে ২ নাবালিকা ও ৪ জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং ২ নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের শুক্রবার হাওড়া আদালতের পকসো এজলাসে তোলা হয়।  

এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচাআকচি। ঘটনার প্রতিবাদে এক্সহ্যান্ডলে তৃণমূল কংগ্রেস লিখেছে,' হোটেলের আড়ালে দেহব্যবসা! তাও কিনা নাবালিকাদের দিয়ে! ছিঃ বিজেপি ছিঃ! আপনারাই না নারীশক্তির জয়গান করেন? ' মুখ খুলেছেন হাওড়ার তৃণমূল নেতা তথা খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী  অরূপ রায়ও। তিনি বলেন, 'নাবালিকা মহিলাদারে নিয়ে এই ধরনের দেহ ব্যবসা চালানো, এটা তো সমাজের চোখে ভয়ঙ্করতম অপরাধ।'  উত্তর দিতে দেরি করেননি হাওড়ার বিজেপি নেতা, ওমপ্রকাশ সিংহ।   তিনি পাল্টা যুক্তি দেন,  'এতবড় যদি সেক্স র‍্যাকেট চলছে, নিশ্চিতভাবে সেখানকার ওসি, লোকাল এমপি, এমএলএ- তাঁরাও দায়ী আছেন এর জন্য ' । 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget