এক্সপ্লোর

Howrah: হাওড়ায় শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

Howrah News: হাওড়ার বাঁকড়ায় স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে মেনে নিতে না পেরে খুনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। তিনি জেরার মুখে শিশুটিকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় শিশু খুনের ঘটনায় গ্রেফতার সত্‍ বাবা। গতকাল টিকিয়াপাড়ায় রিজার্ভারে শিশুটির মৃতদের উদ্ধার হয়। এরপর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে পুলিশ। ‘স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে মেনে নিতে পারেননি বলে খুন করেন’, জেরায় স্বীকারোক্তি ধৃতের। পুলিশ সূত্রে এমনই খবর।

পুলিশ সূত্রে খবর. সোমবার থেকে নিখোঁজ ছিল বাঁকড়ার বাসিন্দা ৪ বছরের ওই শিশু। গতকাল দুপুরে বাঁকড়া থেকে ৮ কিলোমিটার দূরে টিকিয়াপাড়ায় নির্মীয়মাণ সরকারি বাজারের রিজার্ভার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, একটি সিসি ক্যামেরার ফুটেজে, শিশুটিকে তার সত্‍ বাবার সঙ্গে যেতে দেখা যায়। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সত্‍ বাবা উমেশ দ্বিবেদীকে। পুলিশ সূত্রে দাবি, একসময় ভেঙে পড়ে খুনের কথা কবুল করেন উমেশ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মায়ের প্রথম পক্ষের ছেলে ওই শিশু। মা দ্বিতীয়বার বিয়ে করার পর তাকে মেনে নিতে আপত্তি ছিল সত্‍ বাবার, এমনটাই দাবি পুলিশ সূত্রে।

কয়েকদিন আগেই উত্তর দিনাজপুরের করণদিঘিতে মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন হতে হয় সন্তানকে। ইটভাটা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনই অভিযোগ সামনে এসেছে। খুনের অভিযোগে এক ব্যক্তি ও শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় খুনের কথা স্বীকার করেছেন। 

পুলিশ সূত্রে দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন, নিজের সন্তানকে বিষ খাইয়ে জঙ্গলে ফেলে রেখে চলে গিয়েছিলেন তিনি। 

গত ১৪ নভেম্বর জামবনির গিধনির জঙ্গল থেকে এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছোট্ট শরীরে হাত দুটো পর্যন্ত ছিল না। পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে স্কুলের ব্যাগ, বই ও জামাকাপড় মিলেছিল। সেই সূত্র ধরে গোয়েন্দারা জানতে পারেন, শিশুর নাম সাগেন হেমব্রম। বয়স ৪ বছর। শিশুর দেহ উদ্ধারের ঠিক এক মাসের গ্রেফতার হন তার মা।

পুলিশ সূত্রে দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন, গত ১০ নভেম্বর ছেলেকে সাইকেলে চাপিয়ে গিধনির জঙ্গলে নিয়ে যান তিনি। সেখানে নিজের সন্তানকে প্রথমে বিষ খাওয়ান। ৪ বছরের শিশু নিস্তেজ হয়ে পড়তেই তাকে জঙ্গলে ফেলে রেখে চলে যান মা। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget