এক্সপ্লোর

Howrah Train Disruption:ঘন কুয়াশার জের, দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন, প্রভাব লোকালেও

Howrah News: পৌষের সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ল কলকাতা। পিছু হঠল শীত। আর যার প্রভাব পড়ল ট্রেন চলাচলের উপরও।

সুনীত হালদার, হাওড়া: বছরের প্রথম রবিবার ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর যার প্রভাব পড়ল গণ পরিবহণ ব্যবস্থাতেও। কুয়াশার কারণে হাওড়া স্টেশনের (Howrah Train Disruption) পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে।

ঘন কুয়াশার প্রভাব ট্রেন চলাচলে: পূর্ব রেল সূত্রে খবর উত্তর ভারত থেকে হাওড়াগামী ট্রেন গুলিতেই বেশি দেরি। এরমধ্যে  ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে। এছাড়াও ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢুকেছে। একই কারণে দক্ষিণ পূর্ব রেলের ডাউন পুরি এক্সপ্রেস, ডাউন চেন্নাই মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে আসছে। আজ সকালেও আপ ফলকনামা এক্সপ্রেস এবং আপ ইস্পাত এক্সপ্রেস নির্ধারিত সময়ের দেরিতে ছেড়েছে। দুটি শাখাতেই দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে লোকাল ট্রেন সামান্য দেরিতে যাতায়াত করছে।

এদিকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে শীতের স্থায়িত্বের উপর। তার জেরে সপ্তাহ শেষে আবহাওয়ার মেজাজ বদল। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমেছে। আগামী ২ দিন ফের তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে আবার পারদ-পতন। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার থেকে পারদ নামলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। 

শুধু ট্রেন চলাচলে দেরিই নয়, ঘন কুয়াশার প্রভাব পড়েছে ভেসেল পরিষেবার উপরও। সাগরমেলা শুরুর মুখে ঘন কুয়াশার জেরে ব্যাহত হল ভেসেল পরিষেবা। প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলে। সবথেকে বেশি প্রভাব পড়েছে সাগর-পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। সকালে সাগরের কচুবেড়িয়ার দিক থেকে ভেসেল ছাড়লেও পরে তা বন্ধ করে দিতে হয়। গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীরা চরম ভোগান্তিতে। বেলা বাড়লেও কুয়াশা কমার কোন লক্ষণ নেই। কাকদ্বীপ ও সাগরে বহু মানুষ ও পুণ্যার্থী আটকে পড়েছেন। সকাল থেকেই ঘন কুয়াশা নদিয়া জুড়েও। কমেছে দৃশ্যমানতা। ১২ নম্বর জাতীয় সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। কুয়াশার কারণে বন্ধ নদিয়া-বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল। সকাল থেকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন ফেরিঘাটে। 

আরও পড়ুন: Calcutta High Court: বই চুরিতে বড় চক্র? সন্দেহ প্রকাশ কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘বিচারব্য়বস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
‘বিচারব্য়বস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget