এক্সপ্লোর

Calcutta High Court: বই চুরিতে বড় চক্র? সন্দেহ প্রকাশ কলকাতা হাইকোর্টের

North Dinajpur News: কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরির অভিযোগের পর, এবার উত্তর দিনাজপুরের সরকারি গোডাউন থেকে বই চুরির অভিযোগ ঘিরে শোরগোল।

সৌভিক মজুমদার ও সুদীপ চক্রবর্তী, কলকাতা: ইসলামপুরে সরকারি গোডাউন থেকে বই চুরির ঘটনার নেপথ্যে বড়সড় চক্র থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর আদালতের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসকে বিঁধল বিরোধীরা। দল-মত-নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছে শাসক শিবির।

কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরির অভিযোগের পর, এবার উত্তর দিনাজপুরের সরকারি গোডাউন থেকে বই চুরির অভিযোগ ঘিরে শোরগোল। ২০২২ সালের ওই ঘটনার জল গড়াল আদালতে। সূত্রের খবর, ২০২২ সালের নভেম্বর মাসে ইসলামপুর সার্কেলের বিদ্যালয় পরিদর্শকের অফিসের গোডাউন থেকে প্রায় ২ লক্ষ বই চুরি হয়ে যায়। যার বাজার মূল্য ৩ কোটি টাকার ওপর বলে প্রশাসন সূত্রে খবর। এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করা হলেও জামিন পেয়ে যান তাঁরা।

সম্প্রতি এই ঘটনায় উপযুক্ত তদন্ত চেয়ে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। মাত্র দুজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। পিছনে বড় চক্র থাকতে পারে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে, বই চুরির ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ আমলাদের দিকে আঙুল তুলেছে বিরোধীরা।                                                             

বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, "তৃণমূল আমলে সব চুরি হয়। দ্যাখো তৃণমূল পন্থী আমলা ও নেতা-মন্ত্রীরাই জড়িত।'' জেলা ABTA-র সদস্য রঘুপতি মুখোপাধ্যায় বলেন, "এই ঘটনা যখন ২০২২ সালে হয়, তখন আন্দোলন করেছিলাম। এখন জনস্বার্থ মামলায় বিষয়টা প্রকাশ্যে এসেছে। বড় চক্র এর পিছনে আছে।'' পাল্টা তৃণমূলের বক্তব্য়, আইন আইনের পথে চলবে। ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন বলছেন, "নেত্রীর নির্দেশ আছে যদি কেউ দুর্নীতিতে জড়িয়ে থাকে, দল-মত নির্বিশেষ ব্যবস্থা হবে। পুলিশ পুলিশের কাজ করছে।'' তিন সপ্তাহের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: Sealdah Division Fencing Problem: স্থানীয়দের বাধার জের, শিয়ালদা ডিভিশনে থমকে ফেন্সিংয়ের কাজ; কীভাবে সমস্যার সমাধান

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget