এক্সপ্লোর

Uluberia Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাইকের ! দোলের দিন প্রাণ গেল ২ যুবকের

Road Accident : স্থানীয়রা জানান, তিনি যুবকের কারোর মাথায় হেলমেট ছিল না

সুনীত হালদার, উলুবেড়িয়া : রঙের উৎসবের দিন উলুবেড়িয়ার (Uluberia) কুলগাছিয়ায় বাইক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল দুই যুবকের। আহত আরও এক যুবক। দ্রুত গতিতে বাইক চালানোয় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। মৃতদের নাম- নিতাই পাল(২৯) ও প্রদ্যুৎ মাইতি(২২)। বাড়ি বাগনান থানার কালিকাপুর পূর্ব পাড়ায়। মঙ্গলবার দুপুরে কুলগাছিয়ার জয়রামপুরে দুর্ঘটনাটি ঘটে।

উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ দু'টি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। রথীন্দ্র মাইতি নামে আহত যুবককে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩ টে নাগাদ তিন যুবক একটি বাইকে চেপে উলুবেড়িয়ার বোয়ালিয়ার দিক থেকে বাগনানের কালিকাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় কুলগাছিয়া জয়রামপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় নিতাইয়ের। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় প্রদ্যুতের। স্থানীয়রা জানান, তিনি যুবকের কারোর মাথায় হেলমেট ছিল না।

দোলে দুর্ঘটনা অন্যত্রও-

এদিকে আজ, দোলের (Dol Utsav) দিনেই মর্মান্তিক পরিণতি দেখা গেছে অন্যত্রও। কলকাতার (Kolkata) দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আজ মানিকতলার (Maniktala) অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ।

অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই এদিন সকাল থেকে রং খেলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ (Police)।

মানিকতলায় জলে ডুবে মৃত্যু বছর পঞ্চাশের এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম সুশান্ত পাইন। দুপুর ৩ টে নাগাদ পুকুরে ডুবে যান বলে অনুমান। বাড়ির কাছেই কয়েকজন কিশোর দেখতে পান। যারপরই খবর দেওয়া হয় পুলিশ দমকলে। জানা যায়, পুকুরের কাছে ডুবুরি পৌঁছয় বিকেল চারটেয়। আধঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পুকুর পাড়ে বসেছিলেন। তারপর তিনি কীভাবে পুকুরে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই জলে নেমেছিলেন, তা নিয়ে খোঁজখবর করা শুরু করেছে মানিকতলা থানা। 

আরও পড়ুন ; দোলের দিন মর্মান্তিক পরিণতি, জলে ডুবে জোড়া মৃত্যু কলকাতায়

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget