এক্সপ্লোর

Howrah News: DVC-র ছাড়া জলে অকাল বন্যা হাওড়ার উদয়নারায়ণপুরে ! নষ্ট ৭০০ বিঘার আলুর ক্ষেত..

Howrah Flood : ডিভিসির ছাড়া জলে অকাল বন্যা হাওড়ার উদয়নারায়ণপুরে, শুরু বাঁধ মেরামতির কাজ

সুনীত হালদার, হাওড়া: বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জলে অকাল বন্যা হাওড়ার উদয়নারায়ণপুরে।  নদীর বাঁধ ভেঙে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তবে আজ নতুন করে আর সেভাবে জল না ঢুকলেও  জমা জল  ক্রমশ নিচের দিকে দক্ষিণ  উদয়নারায়ণপুরের আরো দুটি গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু জমি প্লাবিত করছে। মানশ্রী গ্রাম পঞ্চায়েতের কিছু জমি ইতিমধ্যে প্লাবিত করেছে এবং ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েত ও কিছু জমি প্লাবিত করবার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে আরও ৫০০ থেকে ৭০০ বিঘা জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 


             
চাষের জন্য ছাড়া ডিভিসির জলের চাপে গত শনিবার হুগলির বলাইচক এলাকায় চিংড়া খালের বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে হুগলির কিছু অংশ ভাসায় এবং তারপর সেই জল হাওড়ার উদয়নারায়ণপুরে ঢুকে আলুর ক্ষেত নষ্ট করেছে। ইতিমধ্যে ৭০০ বিঘার আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ চাষীদের। জানা গিয়েছে, আজ সোমবার থেকে হুগলির বলাইচকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে। ফলে প্লাবনের আশঙ্কা কমেছে। কিন্তু যে জলটা উদয়নারায়নপুরে জমে ছিল সেই জল ক্রমশ নীচের  দিকে নামছে।

উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন বলেন, জমা জলে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়। মাঠের আলু পুরোপুরি তুলতে না পারায় চাষীদের এখন মাথায় হাত। কীভাবে এই ক্ষতি তারা পোষাবেন  তাই নিয়ে কপালের ভাঁজ চওড়া হচ্ছে। যদিও তিনি আশ্বাস দেন সরকারি ন্যায্যমূল্যে ওই আলু কেনা হতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে। শস্য বীমা থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গতবছর ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছিল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় চলে গিয়েছিল। জমা জলে পড়ে থেকে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছিল। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। জলে ডুবে গিয়েছিল ধান গাছ। সবজির জমিতেও জল থৈ থৈ করে। এদিকে যখন এই ঘটনা ঘটেছিল, তার ঠিক পরে পরেই  ধান কাটার সময়। বলার অপেক্ষা রাখে না, চরম ক্ষতির মুখোমুখী হয়েছিল কৃষকরা।

আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, 'কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..'!

মূলত ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে মুষলধারে বৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।  বাঁকুড়ার কোতুলপুরে কংসাবতী সেচ ক্যানাল ভেঙে হরিহট্টপুর মৌজা সংলগ্ন এলাকায় প্লাবিত হয়েছিল বিঘার পর বিঘা চাষের জমি। রাইপুর, সারেঙ্গাতেও টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছিল বেশিরভাগ চাষের জমিতে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, ঘাটাল, চন্দ্রকোণা, দাঁতনের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। টানা বৃষ্টির জেরে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গিয়েছিল। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বৃন্দাবনপুর, পঞ্চমদূর্গা, নস্করদিঘি, গোঁসাইবেড়, মাইসোরা-সহ বিস্তীর্ণ এলাকায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছিলেন।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget