এক্সপ্লোর

Howrah News: কানে হেডফোন দিয়ে রেললাইন পেরনোর সময় ট্রেনের আওয়াজ শুনতে পাননি, যা ঘটে গেল যুবতীর...

Accident News: ওই যুবতী তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করতেন। আজ সকালে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন।

সুনীত হালদার, শিবপুর : হাওড়া, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে এধরনের ঘটনা। আবারও সেই হাওড়া জেলায়। কানে হেডফোন দিয়ে লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। মৃতার নাম অঙ্কিতা পাত্র (২৭)। শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙালপাড়া লেনের বাসিন্দা।

রেল পুলিশ সূত্রে খবর, শালিমার সুপার ফাস্ট উইকলি এক্সপ্রেস ওই যুবতীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শালিমার জি আর পি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওই যুবতী তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করতেন। আজ সকালে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কানে হেডফোন লাগানো ছিল। তাই লাইন পেরোনোর সময় ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি। তবে, তাঁর কোনো টেনশনে ছিল কি না তাও খতিয়ে দেখছে রেল পুলিশ।

আগেও একই ধরনের ঘটনা -

গত বছর ঠিক ডিসেম্বর মাসেই একই ধরনের ঘটনা ঘটেছিল হাওড়ায়। কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপারের সময়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক মহিলার। হাওড়ার ফুলেশ্বরে ঘটনাটি ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এক মহিলা কানে হেডফোন দিয়ে সাইকেল চালিয়ে রেললাইন পেরোচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সেই সময়েই আপ লাইনে একটি মালগাড়ি চলে আসে। কানে হেডফোন থাকায় বুঝতে পারেননি মহিলা। মাল গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

২০২২ সালের জানুয়ারি মাসেও ঘটে একই ধরনের ঘটনা। প্রাণ দিয়ে অসতর্কতার মাসুল গুনতে হয় দুই যুবককে। কানে হোডফোন (Headphone) গুঁজে রেললাইন (Crossing Railway Track) পেরোচ্ছিলেন তাঁরা। সেই সময় ট্রেন এসে চাপা দিয়ে দেয় তাঁদের (Men Run over by Train)। দু’জনের দেহ উদ্ধার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) জয়নগরে (Jaynagar) এই ঘটনা ঘটে। মৃত দুই যুবককে সমীর মারিক এবং রেজাউল শেখ বলে শনাক্ত করে পুলিশ। সমীর কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন। রেজাউল ছিলেন পেশায় দিনমজুর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget