এক্সপ্লোর

Alipurduar News: জঙ্গলের অন্দরে ৭ কিলোমিটার ধরে কালো প্লাস্টিকের আবর্জনা, কী হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে?

Buxa Tiger Reserve:বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দানা বাঁধছে কালো প্লাস্টিক রহস্য। ৩১ নং জাতীয় সড়কের দু'ধারের জঙ্গলে প্রায় ৭ কিলোমিটার এলাকায় সারি সারি কালো প্লাস্টিকে মোরা আবর্জনার স্তূপ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve) জঙ্গলে (forest) দানা বাঁধছে কালো প্লাস্টিক রহস্য (black plastic)। ৩১ নং জাতীয় সড়কের দু'ধারের জঙ্গলে প্রায় ৭ কিলোমিটার এলাকায় সারি সারি কালো প্লাস্টিকে মোরা আবর্জনার (dirt) স্তূপ। একই ছবি জঙ্গলের ভিতরেও। বন্যপ্রানীদের (wildlife) ক্ষতির (threat)আশঙ্কা স্থানীয়দের। কারা ফেলছে ওগুলি? জানেন না কেউ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে বনবিভাগের ভূমিকা। 

কী হয়েছে?
আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগ। সেই প্রকল্পের জঙ্গলের বুক চিড়ে চলে গিয়েছে ৩১ নং জাতীয় সড়ক। দেখা যায়, এই জাতীয় সড়কের দু-ধারে, জঙ্গলের মাঝে একের পর এক কালো প্লাস্টিকে ভর্তি আবর্জনার স্তুপ। কালকুট নদীর সেতু থেকে পোরো বনবস্তি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দু-ধারেই কার্যত একই ভাবে ছড়িয়ে রয়েছে আবর্জনার স্তূপ। কোথাও সেই স্তূপ ফেটে বেড়িয়ে আসছে কোথাও পচা খাদ্য সামগ্রী, কোথাও আবার প্লাস্টিকের আড়াল থেকে উঁকি দিচ্ছে অন্য কোনও সামগ্রী। দুর্গন্ধে ভরে যাচ্ছে এলাকা। কোথাও প্লাস্তিকের ভিতর থেকে বের করে এনে আবর্জনাই খাচ্ছে গৃহপালিত প্রাণীর দল। শুধু তাই নয়, ডিমা নদীর সেতু সংলগ্ন জঙ্গলের মাঝেই এক জায়গায় ফেলা হয়েছে আনুমানিক এক ট্রাক পরিমাণ আবর্জনার স্তূপ। সব মিলিয়ে বন্যপ্রানীদের সমূহ ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা। বন দফতরের  ভূমিকা নিয়েও ক্ষিপ্ত তাঁরা।

কী বলছে বন দফতর?
এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান, খবরটা এসেছে। তবে কারা এই আবর্জনাগুলো ফেলে গিয়েছে এখনও জানা যায়নি। সম্ভবত রাতের অন্ধকারে কেউ বা এই কাজ করেছ। প্লাস্টিক সার্বিক ভাবে পরিবেশের পক্ষে ক্ষতিকর, সে কথা মেনে নিয়েছেন তিনি। তবে সেখানে ক্ষতিকারক কিছু রয়েছে কিনা, সেটা দেখা হচ্ছে। যদিও পরবর্তীতে তিনি আবার জানান, সেখানে কিছু ঠান্ডা পানীয়ের বোতল এবং ফেলে দেওয়া খাদ্য সামগ্রীর নমুনা পাওয়া গেছে। অবিলম্বে সেগুলি সরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন। প্রসঙ্গত, লাগোয়া কোচবিহারে অন্য একটি ঘটনায় সাধারণ জনতার হাতে আক্রান্ত বন দফতরের কর্মীরা। বুধবার রাতে তুফানগঞ্জের বক্সিরহাটের বাঁশরাজা এলাকার ওই ঘটনায় এক জন বনকর্মী জখম হন। তাঁকে উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সূত্রের খবর, তাঁর আঘাত গুরুতর। ফলে পরবর্ততে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাঁকে। 

আরও পড়ুন:ফের নিয়োগ-দুর্নীতির অভিযোগ, জড়াল মন্ত্রীর নাম, এবার কোথায়?

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget